Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নাবালিকাদের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে অত্যাচার, সামনে এল দিল্লির একটি হোমের নির্মম চেহারা

দ্য ওয়াল ব্যুরো: আশ্রয়ের নামে অত্যাচার। দিনের পর দিন নাবালিকাদের মারধর, গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে নির্যাতন চলছিল দিল্লির একটি হোমে। দিল্লির মহিলা কমিশনের উদ্যোগে সামনে এল হোমের বাস্তব ছবি। যেখানে প্রায় অর্ধ মৃত অবস্থায় ২২ জন নাবালিকাকে উ

নাবালিকাদের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে অত্যাচার, সামনে এল দিল্লির একটি হোমের নির্মম চেহারা

শেষ আপডেট: 29 December 2018 03:59

দ্য ওয়াল ব্যুরো: আশ্রয়ের নামে অত্যাচার। দিনের পর দিন নাবালিকাদের মারধর, গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে নির্যাতন চলছিল দিল্লির একটি হোমে। দিল্লির মহিলা কমিশনের উদ্যোগে সামনে এল হোমের বাস্তব ছবি। যেখানে প্রায় অর্ধ মৃত অবস্থায় ২২ জন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিল্লির দ্বারকার সেই হোমে তল্লাশি চালায় পুলিশ। সঙ্গে ছিল দিল্লি মহিলা কমিশনের সদস্যরা। উদ্ধার হওয়া মেয়েদের প্রত্যেকের বয়স ৬-১৫-র মধ্যে। হোমের উচ্চ পদস্থ মহিলা কর্মচারীরা নাবালিকাদের উপর এই অত্যাচার চালাচ্ছিল বলে অভিযোগ। জেরা করতেই সামনে আসে মারাত্মক কয়েকটি ঘটনা। নাবালিকারেদর বয়ানেও হোমের অমানবিক ছবি স্পষ্ট হয়। গরিব বাড়ির মেয়েদের হোমে এনে রাখা হত। মহিলা পরিচালিত ওই হোম  মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছিল। অভাবের কারণেই বাড়ি ছেড়ে দুই বেলার খাবার ও পড়াশোনা চালাতে হোমে এসে থাকতে শুকরু করে বিভিন্ন রাজ্য থেকে আসা মোট ২২ জন নাবালিকা। পুলওয়ামায় নতুন করে শুরু সেনা-জঙ্গি গুলির লড়াই, ভোর থেকে জারি তল্লাশি অভিযান পড়াশোনা তো অনেক দূর, অভিযোগ নাবালিকাদের দিয়ে রান্নার কাজ, বাসন মাজা, ঘর পরিষ্কার সহ সমস্ত কাজ করানো হত। কোনও রকমে জুটত এক বেলার খাবার। পড়াশোনা করতে চাইলেই রেয়াদ করা হত না ছয় বছরের শিশুকেও। চলত বেধড়ক মার, গরম খুন্তির ছ্যাঁকা। কিন্তু, অত্যাচার চরমে পৌঁছয় কয়েক মাস আগে। নাবালিকাদের অভিযোগ, ঘরে ডেকে তাদের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে অত্যাচার চালাতো মহিলা কর্মীরা।তাদের লঙ্কার গুঁড়ো খেতেও বাধ্য করা হত। দিল্লি মহিলা কমিশন জানাচ্ছে, বৃহস্পতিবারই হোম থেকে তাদের কাছে একটি ফোন আসে। বলা হয়, বেশিদিন এখানে থাকলে মারা পড়বে নাবালিকারা। ফোন পেয়েই দ্বারকা পুলিশকে খবর দেয় কমিশন। শুক্রবার রাত ৮টার সময় হঠাৎ হোমে তল্লাশি অভিযান চালানো হয়। আটক করা হয় হোমের মহিলা কর্মীদের। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল জানাচ্ছেন, রাজধানীর অলি-গলিতে গজিয়ে ওঠা এই ধরণের হোম থেকেই শিশু পাচার হচ্ছে। হোমের ভিতরেও চলছে বেআইনি কার্যকলাপ। তদন্তের কারণেই দ্বারকার এই হোমের নাম প্রকাশ করা হয়নি। খতিয়ে দেখা হচ্ছে এই ধরণের বেআইনি কার্যকলাপ দ্বারকার হোমে চলছিল কি না।খতিয়ে দেখা হচ্ছে হোমের কাগজ-পত্র। আপাতত দিল্লির বুকে বেআইনি হোমের খোঁজ চলছে, দিল্লি পুলিশের সঙ্গে তল্লাশি অভিযানে  মহিলা কমিশনও। রাস্তার মাঝে আগ্নেয়গিরির লাভা ! ত্রিপুরার গ্রামে ছড়াচ্ছে আতঙ্ক
 

```