Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মা-হারা দৃষ্টিহীন মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা! শোরগোল রিষড়ায়

অভিযোগ, কয়েকজন অপরিচিত ব্যক্তিদের হাতে ওই তরুণীকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি দেখে ফেলেন এলাকারই এক মহিলা।

মা-হারা দৃষ্টিহীন মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা! শোরগোল রিষড়ায়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 October 2024 23:00

দ্য ওয়াল ব্যুরো: এক দৃষ্টিহীন তরুণীকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রিষড়ায়। ওই তরুণীর মা প্রয়াত হয়েছেন বলে জানা গেছে। তারপরই তাঁকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ বিষয়টি হস্তক্ষেপ করে তাঁকে উদ্ধার করেছে। 

রিষড়া ২৩ নম্বর ওয়ার্ডের বাগপাড়া এলাকায় এই ঘটনায় ঘটেছে। অভিযোগ, কয়েকজন অপরিচিত ব্যক্তিদের হাতে ওই তরুণীকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি দেখে ফেলেন এলাকারই এক মহিলা। তাঁর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হন ঘটনাস্থলে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই রিষড়া থানার পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। 

স্থানীয় কাউন্সিলর মনোজ গোস্বামী বলেন, কোনও খারাপ উদ্দেশে এই মেয়েটিকে অপরিচিত লোকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। স্থানীয়রা সেটা বুঝতে পেরে বাধা দেয়। কোনও রকম খারাপ কাজ যাতে এলাকায় না হয় তার দিকে তাঁরা নজর রাখছেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মেয়েটিকে সরকারি হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন।

এদিকে এলাকাবাসীদের কথায়, বিক্রি করা বা অন্য কোনও উদ্দেশে মেয়েটিকে নিয়ে যাওয়া হচ্ছিল! বিষয়টি পুলিশ খতিয়ে দেখুক এবং মেয়েটিকে হোমে পাঠিয়ে দেওয়া হোক। 

পুলিশ সূত্রে খবর, কিছুদিন ধরে মেয়েটি বিপ্লব রায় নামের এক ব্যক্তির বাড়িতে থাকছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে তাঁর স্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, যা রটানো হচ্ছে সব ভুল। জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল না মেয়েটিকে। 


```