Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তিনতলার বারান্দা থেকে ঝুলছে ছোট্ট শিশু, মাথা আটকে গ্রিলে! তার পর... দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: তিন তলা উঁচু বারান্দার গ্রিলের ফাঁক গলে ঝুলছে ছোট্ট একটি শিশু! পড়ে যেতে যেতে কোনও ভাবে মাথাটুকু আটকে গেছে গ্রিলের ফাঁকে! বাকি শরীরটা শূন্যে দুলছে! দিনে-দুপুরে এমন ভয়ানক দৃশ্য দেখে আঁতকে উঠলেন পথচারীরা! কিছু ক্ষণের মধ্যেই অ

তিনতলার বারান্দা থেকে ঝুলছে ছোট্ট শিশু, মাথা আটকে গ্রিলে! তার পর... দেখুন ভিডিও

শেষ আপডেট: 28 January 2019 19:35

দ্য ওয়াল ব্যুরো: তিন তলা উঁচু বারান্দার গ্রিলের ফাঁক গলে ঝুলছে ছোট্ট একটি শিশু! পড়ে যেতে যেতে কোনও ভাবে মাথাটুকু আটকে গেছে গ্রিলের ফাঁকে! বাকি শরীরটা শূন্যে দুলছে! দিনে-দুপুরে এমন ভয়ানক দৃশ্য দেখে আঁতকে উঠলেন পথচারীরা! কিছু ক্ষণের মধ্যেই অবশ্য দুই ব্যক্তির তৎপরতায় উদ্ধার করা হয় শিশুটিকে। সূত্রের খবর, কোনও আঘাত ছাড়াই এখন ভাল আছে সে। শুক্রবার দক্ষিণ পশ্চিম চিনের ইউনলং কাউন্টিতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিওটি স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই তা ভাইরাল হয়ে যায়। ওই সংবাদমাধ্যম ভিডিওটি পোস্ট করার সময়ে লিখেছে, “ইউনলং কাউন্টির একটি ফ্ল্যাটে রেলিংয়ের ফাঁকের মধ্যে গলা আটকে গিয়েছিল এই বাচ্চা মেয়েটির। তিনতলার ব্যালকনি থেকে এভাবেই ঝুলছিল সে।” সংক্ষিপ্ত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝুলন্ত বাচ্চাটিকে উদ্ধারের জন্য দুই ব্যক্তি মইয়ে চেপে উপরে উঠছেন দ্রুত। বাচ্চাটিকে নিরাপদে উদ্ধার করা জন্য অনেকেই তাঁদের সোশ্যাল মিডিয়াতে অভিনন্দনও জানিয়েছেন। দেখে নিন হাড় হিম করা সেই ভিডিও। https://www.youtube.com/watch?time_continue=4&v=1P_NLJwqdRk বস্তুত, বারান্দায় গ্রিলের ফাঁক গলে যাতে দুর্ঘটনা না ঘটে, বিশেষ করে কোনও বাচ্চা যাতে পড়ে না যায়, সে জন্য কত রকমেরই ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু দুর্ঘটনা যে কী ভাবে ঘটে যেতে পারে, তা আবারও আপনাকে মনে করিয়ে দেবে লোম খাড়া করা এই ভিডিও। দেখেই বোঝা যাচ্ছে, গ্রিলের ফাঁক গলে পড়ে গিয়েছিল ছোট্ট বাচ্চাটি। গ্রিল থেকে বাইরে ঝুলছে গোটা শরীর, কেবল ঘাড়টুকু গলে যেতে না পারায় আটকে রয়েছে মাথা। ভয়ানক এই ভিডিওটি এখন অনলাইনে ব্যাপক ভাইরাল। সৌভাগ্যক্রমে, তেমন কোনও বড় আঘাত ছাড়াই উদ্ধার করা হয়েছে ওই বাচ্চাটিকে। তবে চিনে ভয়াবহ এমন ঘটনা এই প্রথম নয়। গত বছরের সেপ্টেম্বর মাসেও একই রকমের একটি ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, একটি চাকার মধ্যে মাথা ঢুকে গিয়েছে একটি বাচ্চা ছেলের। দীর্ঘ চেষ্টায় তাকে বার করা হয় চাকা থেকে। ঘাড়ে সামান্য আঘাত পেয়েছিল ওই শিশুটি।

```