Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গুড়াপে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! প্রতিবেশীর বাড়ি থেকে মিলল কম্বল চাপা রক্তাক্ত দেহ

রবিবার সন্ধের পর থেকে চোপা গ্রামে নিজের বাড়িতে ছিল না ওই শিশু। অনেকটা সময় পেরিয়ে গেলে বাড়ি না ফেরায় এলাকায় খোঁজ শুরু করেন তাঁর বাবা।

গুড়াপে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! প্রতিবেশীর বাড়ি থেকে মিলল কম্বল চাপা রক্তাক্ত দেহ

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 25 November 2024 10:16

দ্য ওয়াল ব্যুরো: গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ধর্ষণ ও খুনের মামলা দায়ের হল গুড়াপ থানায়। দেহের ময়নাতদন্ত হবে সোমবার। 

রবিবার সন্ধের পর থেকে চোপা গ্রামে নিজের বাড়িতে ছিল না ওই শিশু। অনেকটা সময় পেরিয়ে গেলে বাড়ি না ফেরায় এলাকায় খোঁজ শুরু করেন তাঁর বাবা। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে পাওয়া যায় প্রতিবেশীর বাড়িতে। দেহ মশারি, কম্বল ও কাঠ দিয়ে চাপা ছিল। রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যান তাঁর বাবাই। সেখানে চিকিৎসকরা ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পৌঁছয় গুড়াপ থানায়। এলাকায় থাকা টহলদারি ভ্যান ততক্ষণে ঘটনাস্থলে হাজির হয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানান নির্যাতিতার বাবা। অভিযোগ দায়ের হয় গুড়াপ থানায়। যার ভিত্তিতে ওই প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করে পুলিশ। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে তদন্তভার যায় ধনিয়াখালির সার্কেল ইন্সপেক্টরের কাঁধে। নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য সোমবার পাঠানো হবে চুঁচুড়া জেলা হাসপাতালে।

অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে গুড়াপ থানার পুলিশ। সোমবার তাকে তোলা হবে চুঁচুড়া সদর আদালতে। 

ঘটনাস্থলে রবিবার যান হুগলি জেলা পুলিশ সুপার ও অন্যান্য পদস্থ আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সঙ্গে ও নির্যাতিতার পরিবারের সঙ্গে। তারপরই ঘটনার তদন্তে হুগলি জেলার অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দেন পুলিশ সুপার।

স্থানীয় এক ব্যক্তি এই নিয়ে বলেন, '৪৫ বছর বয়স অভিযুক্তের, দুটো বিয়ে হয়েছিল আগে। এখানে সবসময় থাকে না। বৈঁচিতে শ্বশুরবাড়ি। সেখানে যায় মাঝে মধ্যে। চুরি করার স্বভাব রয়েছে। একটি ছেলেও রয়েছে। কিন্তু সম্পর্ক রাখে না বাবার সঙ্গে সেভাবে।'


```