Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বান্ধবী মেস ছাড়তেই আত্মঘাতী, তিলজলায় ছাত্রী মৃত্যুর তদন্তে নয়া মোড়

দ্য ওয়াল ব্যুরো: একটাই ঘর শেয়ার করে থাকতেন দু’জনে। একসঙ্গে থাকতে থাকতে গভীর বন্ধুত্বে জড়িয়ে পড়েছিলেন দুই তরুণীই (girl)। হঠাৎই এই মাসের শুরুর দিকে মেস ছেড়ে দেন একজন। আর তারপরই একাকীত্বে ভুগে বুধবার আত্মহননের পথই বেছে নিলেন দ্বিতীয়জন।

বান্ধবী মেস ছাড়তেই আত্মঘাতী, তিলজলায় ছাত্রী মৃত্যুর তদন্তে নয়া মোড়

শেষ আপডেট: 21 September 2023 02:46

দ্য ওয়াল ব্যুরো: একটাই ঘর শেয়ার করে থাকতেন দু’জনে। একসঙ্গে থাকতে থাকতে গভীর বন্ধুত্বে জড়িয়ে পড়েছিলেন দুই তরুণীই (girl)। হঠাৎই এই মাসের শুরুর দিকে মেস ছেড়ে দেন একজন। আর তারপরই একাকীত্বে ভুগে বুধবার আত্মহননের পথই বেছে নিলেন দ্বিতীয়জন। বুধবার তিলজলায় (Tiljala) তরুণীর মৃত্যুর তদন্তে নেমে একথাই জানতে পেরেছে পুলিশ। এমনকী সেই আত্মঘাতী ছাত্রীর সুইসাইড নোটে লেখা ছিল, ‘একাকীত্ব সহ্য করতে পারছি না।’

জানা গিয়েছে, পিকনিক গার্ডেনের ওই মেসে দুই ছাত্রী একইসঙ্গে থাকতেন। গত ৯ সেপ্টেম্বর ওই বান্ধবী মেস ছেড়ে অন্যত্র চলে যান। আর তার ঠিক ১১ দিনের মাথায় বুধবার, ২০ সেপ্টেম্বর সুইসাইড নোট লিখে আত্মঘাতী হন অপর ছাত্রীটি। (Tiljala)

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বান্ধবী ছেড়ে যাওয়ার শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারেননি ওই তরুণী। এখানে ডাক্তারি পড়াশোনার জন্য এলেও তাতে মন বসাতে পারছিলেন না। আর সেই একাকীত্বই মেয়েটার প্রাণ কেড়ে নিল। ঘটনার সঙ্গে জড়িত এক তদন্তকারী অফিসার বলেন, “দুই বান্ধবীর মধ্যে গভীর কোনও সম্পর্ক ছিল কিনা, আমরা তাও জানার চেষ্টা করছি। আর সেই সম্পর্কে সমস্যার জন্যই কি ওই বান্ধবী মেস ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন, সেটাও তদন্ত করে দেখা হবে। আমরা আপাতত ওই বান্ধবীর খোঁজ চালাচ্ছি। ওঁর সঙ্গে কথা হলে তদন্তে অনেকটাই সুবিধা হবে।”

উল্লেখ্য, বুধবার তিলজলা থানা এলাকার পিকনিক গার্ডেনের একটি মেস থেকে উদ্ধার হয় এক ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম ঈস্পিতা ঘোষ (১৮)। তাঁর বাড়ি নদিয়ার নবদ্বীপে। কলকাতায় এসে তিনি একটি নামী বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তারি পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মেসের মালিক জানিয়েছেন, প্রিয়াঙ্কা নামের ওই রুমমেটের সঙ্গে ঈস্পিতার গভীর বন্ধুত্ব ছিল। কিন্তু শুধুই কি বান্ধবী চলে যেতে আত্মহত্যা? নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে? তাও খতিয়ে দেখছে পুলিশ।

জয়নগরের বন্দুকবাজ রহমত! বৈঠকখানায় বসে বন্দুক বানায় আর লুকিয়ে রাখে পুকুরে


```