Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাওড়ায় মাকে খুন হতে দেখে চিৎকার শিশুকন্যার, পুলিশ এসে গ্রেফতার করল বাবা ও দাদাকে

শিশুকন্যা পুলিশের কাছে জানায়, তার বাবা তার মায়ের হাত চেপে ধরেছিল। দাদা শ্বাসরোধ করে মাকে খুন করে। 

হাওড়ায় মাকে খুন হতে দেখে চিৎকার শিশুকন্যার, পুলিশ এসে গ্রেফতার করল বাবা ও দাদাকে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 May 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: শিশুকন্যার সামনেই মাকে খুনের অভিযোগ উঠল বাবা ও দাদার বিরুদ্ধে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় জগাছা থানার ইছাপুরে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

ওই শিশুকন্যা পুলিশের কাছে চাঞ্চল্যকর অভিযোগ করে। সে জানায়, তার বাবা তার মায়ের হাত চেপে ধরেছিল। দাদা শ্বাসরোধ করে মাকে খুন করে। নাবালিকার এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাবা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, পেশায় ব্যবসায়ী বাবার নাম জিতেন্দ্র জয়সওয়াল।তার সাথে বউ সুলেখা জয়সওয়াল ও ছেলে শেখর জয়সওয়ালের দীর্ঘদিন বিবাদ চলছিল। সোমবার রাতে সুলেখাদেবীর শিশুকন্যার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।খবর দেওয়া হয় জগাছা থানায়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

নাবালিকা শিশুকন্যাকে নিরাপদ আশ্রয়ে পাঠায় পুলিশ। সুলেখা দেবীর বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু করছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জবানবন্দি নেওয়া হবে শিশুকন্যার।
 


```