নমাজ পড়তে না চাওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে খুন করা হল এক কিশোরীকে। এই ঘটনায় পুলিশ তারই তিন আত্মীয়াকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে এক জন নিজেই নাবালিকা।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অ্যানটপ হিল এলাকায়। খুই দরিদ্র পরিবারের ১৫ বছরের মা-হারা ওই মেয়েটি তার আত্মীয়দের সঙ্গেই থাকত। বাবা বাইরে কাজ করেন। নমাজ পড়া নিয়ে মেয়েটির সঙ্গে তার আত্মীয়াদের ঝগড়া হয়। মেয়েটি নমাজ পড়তে চায়নি। এতে রেগে গিয়ে তার কয়েক জন আত্মীয়া মেয়েটির গলায় ওড়না পেঁচিয়ে ধরে। সে নেতিয়ে পড়লে তাকে নিয়ে সিওন হাসপাতালে যায় বাড়ির লোক। সেখানে গিয়ে তারা বলে বাথরুমে পড়ে গিয়ে মেয়েটি চোট পেয়েছে।
গলায় দাগ দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন চিকিৎসকেরা। পুলিশের জেরায় ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে মেয়েটির এক মাসি।