Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কালো জাদু করে পরিবারের ক্ষতি করা হবে, ভয় দেখিয়ে তরুণীকে অপহরণ ও গণধর্ষণ! গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো: তফসিলি জাতিভুক্ত এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ করেছিল দুই ব্যক্তি (kidnapped and raped)। সম্পর্কে তারা আবার পরস্পরের ভাইরাভাই। তারা তরুণীকে ভয় দেখিয়েছিল, মুখ খুললেই কালো জাদুর (black magic) সাহায্যে তাঁর এবং পরিবারের লোকজনের

কালো জাদু করে পরিবারের ক্ষতি করা হবে, ভয় দেখিয়ে তরুণীকে অপহরণ ও গণধর্ষণ! গ্রেফতার ২

শেষ আপডেট: 16 January 2023 03:50

দ্য ওয়াল ব্যুরো: তফসিলি জাতিভুক্ত এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ করেছিল দুই ব্যক্তি (kidnapped and raped)। সম্পর্কে তারা আবার পরস্পরের ভাইরাভাই। তারা তরুণীকে ভয় দেখিয়েছিল, মুখ খুললেই কালো জাদুর (black magic) সাহায্যে তাঁর এবং পরিবারের লোকজনের চরম ক্ষতি করা হবে। সেই ঘটনাতেই এবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের মউ জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, সম্পর্কে পরস্পরের ভাইরাভাই ওই দুই অভিযুক্ত তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর দুজনে মিলে তাকে গণধর্ষণ করে। তরুণী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ভয় দেখানো হয়, ঘটনার কথা কাউকে বললে কিংবা তাদের কথা না শুনলে কালো জাদুর সাহায্যে তাঁর এবং তাঁর পরিবারের লোকজনের চরম ক্ষতি করা হবে।

বাড়ির লোকের ক্ষতি হওয়ার ভয়ে প্রাথমিকভাবে চুপ থাকলেও পরে পুলিশের দ্বারস্থ হন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ এবং অন্যান্য আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্তরা, জানিয়েছে পুলিশ।

৯ বছরের মেয়েকে গণধর্ষণ করল দুই কিশোর! ঘটনার ভিডিও করে রেখে তা দিয়ে চলল ব্ল্যাকমেল


```