Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন, মাথা কেটে কিশোরীর নগ্ন দেহ আস্তাকুঁড়ে ফেলে গেল তারই দুই দাদা ও কাকা

দ্য ওয়াল ব্যুরো: গ্রামের বাইরে নিরিবিলি জায়গায় আস্তাকুঁড়ের মধ্যে কিশোরীর রক্তাক্ত নগ্ন দেহ পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন পুলিশ কর্তারা। শরীরের সঙ্গে মাথাটাই নেই। সেটা কেটে ফেলে রাখা হয়েছে কিছুটা দূরে। কিশোরীর সারা শরীর ক্ষতবিক্ষত। দেহে পচন

গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন, মাথা কেটে কিশোরীর নগ্ন দেহ আস্তাকুঁড়ে ফেলে গেল তারই দুই দাদা ও কাকা

শেষ আপডেট: 18 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: গ্রামের বাইরে নিরিবিলি জায়গায় আস্তাকুঁড়ের মধ্যে কিশোরীর রক্তাক্ত নগ্ন দেহ পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন পুলিশ কর্তারা। শরীরের সঙ্গে মাথাটাই নেই। সেটা কেটে ফেলে রাখা হয়েছে কিছুটা দূরে। কিশোরীর সারা শরীর ক্ষতবিক্ষত। দেহে পচন শুরু হয়ে গেছে। ঘটনাস্থল মধ্যপ্রদেশের সাগর। পুলিশ জানিয়েছে, কিশোরীর বয়স বছর বারো। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট খুন করার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল। শরীরে পাশবিক নির্যাতনের চিহ্ন স্পষ্ট। শ্বাসরোধ করে খুন করে তার সারা শরীর ক্ষতবিক্ষত করা হয়। তার পর মাথা কেটে ফেলে দিয়ে যাওয়া হয় গ্রামের বাইরে একটি আস্তাকুঁড়ের মধ্যে। সাগর থানার পুলিশের শীর্ষ আধিকারিক অমিত সাংঘি জানিয়েছেন, পারিবারিক বিদ্বেষের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। অভিযোগের আঙুল উঠেছে কিশোরীরই ঘনিষ্ঠ আত্মীয়দের দিকে। ধর্ষণ ও খুনের পিছনে মেয়েটির দাদা ও কাকার হাত রয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিশোরীর বাবা। গত ১৩ মার্চ থেকে নিখোঁজ ছিল মেয়েটি। তার বাবা জানিয়েছেন, স্কুলে গিয়ে আর ফিরে আসেনি সে। তারপরই থানায় নিখোঁজ ডায়রি করেন তিনি। তদন্তকারীদের কথায়, কিশোরীর কাকা থাকেন তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই। দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছে। স্থানীয় সূত্রে খবর, জমির মালিকানা নিয়ে এই ঝামেলার সূত্রপাত। কিশোরীর কাকা ও দুই দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের শীর্ষ আধিকারিক অমিত সাংঘির কথায়, তিনজনকেই জেরা করা চলছে। তাদের কথাবার্তাও অসংলগ্ন। কিশোরীর কাকার দাবি এই ঘটনায় নাকি যোগ রয়েছে ছোটে পাটিল নামে গ্রামেরই এক ব্যক্তির। পরে আবার সেই বয়ান বদলে দেন তিনি। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিশোরীর রক্তমাখা জামাকাপড় ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। সেগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে এই অস্ত্র দিয়েই খুন করা হয় মেয়েটিকে। তিন জনকে জেরা করে যতটুকু জানা গেছে, তাতে পুলিশের ধারণা মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে তারই এক দাদা। পরে বাড়িতে নিয়ে গিয়ে তিনজনে মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায়। তার পর শ্বাসরোধ করে তাকে খুন করে, মাথা কেটে ফেলে দিয়ে আসে গ্রামের বাইরে। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

```