Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আজাদ এখন মোদীর গুলাম!’ রাহুলের ‘ভারত জোড়ো’র আগে কংগ্রেস ছাড়ার অনবদ্য টাইমিং

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল ১১ টার সময়ে নয়াদিল্লির ২৪ নম্বর আকবর রোডের মাটিতে মৃদু কম্পন হল। রিখটার স্কেলে কত হবে, ২ বা ৩! কেন? কারণ, কংগ্রেস ছেড়ে দিলেন দলের প্রবীণ নেতা তথা দলের মধ্যেই পৃথক গোষ্ঠী জি-টোয়েন্টি থ্রি-র (G-23) হোতা গুল

‘আজাদ এখন মোদীর গুলাম!’ রাহুলের ‘ভারত জোড়ো’র আগে কংগ্রেস ছাড়ার অনবদ্য টাইমিং

শেষ আপডেট: 26 August 2022 08:32

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল ১১ টার সময়ে নয়াদিল্লির ২৪ নম্বর আকবর রোডের মাটিতে মৃদু কম্পন হল। রিখটার স্কেলে কত হবে, ২ বা ৩!

কেন? কারণ, কংগ্রেস ছেড়ে দিলেন দলের প্রবীণ নেতা তথা দলের মধ্যেই পৃথক গোষ্ঠী জি-টোয়েন্টি থ্রি-র (G-23) হোতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। গুলাম বরাবরই সুদর্শন ও দীর্ঘকায়। সাফারি শ্যুট পরেন এই কাশ্মীরি নেতাকে দেখতে বেশ লাগে। একদা জম্মু কাশ্মীরে কংগ্রেসের (Congress) সভাপতি ছিলেন তিনি। পরে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং মনমোহন সিং মন্ত্রিসভায় বড় পদে ছিলেন আজাদ। ফলে তিনি কংগ্রেস ছাড়ায় কিছু কম্পন তো হবেই। আপাতভাবে দেখতে গেলে তা হয়তো বড় ব্যাপার! কিন্তু সত্যিই কি তাই! নাকি আজাদের যা জনভিত্তি তাতে আদৌ কোনও ব্যাপারই নয়?

আজাদের মূল ক্ষোভ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে। রাহুলের কিছু রাজনৈতিক আচরণ ‘অপরিণত’ বা চলতি রাজনীতির সঙ্গে বেমানান বলে আকছার সমালোচনা হয়। কেউ কেউ বা সপাটে জানিয়েও দেন, রাহুলের জন্যই কংগ্রেস ডুবছে। আজাদও সে ভিন্ন কিছু বলেননি। এবং তাঁর ক্ষোভ মাখা চিঠির পরতে পরতে স্পষ্ট হয়ে গিয়েছে, রাহুল তাঁকে কোনও ধর্তব্যের মধ্যেই রাখতেন না, সেই কারণেই অভিমানে দল ছাড়ছেন তিনি।

শুক্রবার আজাদের এই চিঠি চাউর হতেই কংগ্রেসের ভিতরেও পাল্টা সমালোচনা শুরু হয়ে গেছে। আগে চোরাগোপ্তা কংগ্রেস নেতারা যা বলতেন, এখন তা কোনও রাখঢাক না রেখেই বলছেন। তাঁর স্পষ্ট অভিযোগ, আজাদ এখন নরেন্দ্র মোদীর গুলাম হয়ে গিয়েছেন। গত বছর তিনেক ধরেই মোদী-অমিত শাহর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন আজাদ। তার পুরস্কারও পেয়েছেন তিনি। তাঁকে পদ্মবিভূষণ দিয়েছে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার।

জয়রাম রমেশ, কেসি বেনুগোপাল বা অধীর চৌধুরীর মতো নেতারা ঘরোয়া আলোচনায় খোলাখুলিই জানাচ্ছেন যে তার পর থেকে কংগ্রেসকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছিলেন গুলাম নবি। তাঁর নেতৃত্বেই কংগ্রেসে জি-২৩ গোষ্ঠী তৈরি হয়েছে। এই গোষ্ঠীর কমবেশি সব সদস্যই আড়ালে আবডালে মোদী-শাহকে তোয়াজ করে চলেন। দুদিন আগে মোদীর সামনে দাঁড়িয়ে মণীশ তিওয়ারির লাজুক মুখের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল।

কংগ্রেসের এই নেতাদের মতে, আজাদের কংগ্রেস ছাড়ার টাইমিং অনবদ্য। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। ১২ টি রাজ্য মিলিয়ে ৩৭৫০ কিলোমিটার পথ যাত্রা করবেন তিনি। সেই যাত্রাকে দুর্বল করার জন্যই আজাদ দল ছাড়লেন বলে অভিযোগ কংগ্রেস নেতাদের। তাঁদের মতে, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এ সব করছেন আজাদ।

প্রশ্ন হল, এর (Ghulam Nabi Azad) কোনও প্রভাব পড়বে কী?

কংগ্রেসের এক প্রবীণ নেতার কথায়, গুলাম নবি আজাদ কাশ্মীরের নেতা। কিন্তু বাস্তব হল, জম্মু কাশ্মীরে তাঁর কোনও জনভিত্তিই নেই। কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুল গান্ধীকে দোষারোপ করছেন তিনি, তা আসলে গুলামদের ব্যর্থতা ঢাকার চেষ্টা। রাজ্য ও দিল্লিতে বড় বড় মন্ত্রী পদে থেকেও এই সব নেতারা নিজের রাজ্যে কংগ্রেসের জনভিত্তি ধরে রাখতে পারেননি। বরং তাঁদের জন্যই কংগ্রেস রাজ্যে রাজ্যে দুর্বল হয়েছে। ফলে এঁরা দলে থাকলেন না গেলেন, কিছু যায় আসে না।

গুলাম নবি কংগ্রেসই ছেড়ে দিলেন, কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধীকে


```