Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মহিলার গাড়িতে ধাক্কা, ইট দিয়ে মার! তাঁর চালককে বনেটে তুলে গাড়ি ছোটাল দুই মদ্যপ

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে চালাতে রাস্তায় একের পর এক গাড়িতে ধাক্কা। সেই নিয়েই তর্কাতর্কি। তার জেরেই এক মহিলা ও তাঁর গাড়ির চালককে বেধড়ক মারধর করে চালককে নিজেদের গাড়ির বনেটে (bonnet) তুলে ৫ কিলোমিটার গাড়ি ছোটাল দুই যুবক। স

মহিলার গাড়িতে ধাক্কা, ইট দিয়ে মার! তাঁর চালককে বনেটে তুলে গাড়ি ছোটাল দুই মদ্যপ

শেষ আপডেট: 24 April 2023 07:59

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে চালাতে রাস্তায় একের পর এক গাড়িতে ধাক্কা। সেই নিয়েই তর্কাতর্কি। তার জেরেই এক মহিলা ও তাঁর গাড়ির চালককে বেধড়ক মারধর করে চালককে নিজেদের গাড়ির বনেটে (bonnet) তুলে ৫ কিলোমিটার গাড়ি ছোটাল দুই যুবক। সেই ঘটনার ভিডিও সামনে আসতেই দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Ghaziabad) শাহিদাবাদ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এক মহিলা থানায় এসে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি জানান, শুক্রবার রাতে অফিস থেকে ফিরছিলেন তিনি। গাড়ি চালাচ্ছিলেন তাঁর চালক বিজয়। রাত তখন ১০টা হবে, একটি ওয়াগন আর গাড়ি এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে।

'ওরা অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। যখন আমি ওদের রাস্তার ধারে দাঁড়াতে বলি এবং কেন এভাবে প্রবল বেগে ছুটছে সে কথা জিজ্ঞেস করি, তখন ওরা আমাকে এবং চালককে মারতে শুরু করে। আমাকে থাপ্পড় মারে, বিজয়কে রাস্তা থেকে ইট তুলে দিয়ে তা দিয়ে মারে। আমাদের গাড়ির ছবিও নিয়ে নেয়।বিজয় চাবি চাইতেই ওরা বিজয়কে টেনে নিয়ে গিয়ে ওদের গাড়ি বনেটে তোলে। তারপর ওই অবস্থাতেই গাড়ি চালিয়ে দেয়,' জানিয়েছেন অভিযোগকারিনী।

তিনি আরও জানিয়েছেন, ওয়াগন আর গাড়িটিতে দু'জন ছিল, তারা দুজনেই মদ্যপ অবস্থায় ছিল। বিজয়কে বনেটে তুলে অভিযুক্তরা যখন গাড়ি চালিয়ে দেয়, তখন স্থানীয়রাই গাড়ি নিয়ে তাদের পিছু ধাওয়া করেন। প্রায় ৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে শেষমেষ গাড়িটিকে থামিয়ে বিজয়কে উদ্ধার করা হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বনেটে একজনকে বসিয়ে গাড়ি ছোটাচ্ছে দুই অভিযুক্ত, তাদের পিছনে গাড়ি নিয়ে ছুটছেন আরও কয়েকজন।

ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুজনেই ঘটনার সময় মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল। মহিলার গাড়ি ছাড়াও আরও ৩টি গাড়িতে ধাক্কা মারে তারা। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

হাইওয়েতে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেল, জীবন্ত পুড়ে মৃত্যু ৩ জনের


```