Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দাদা প্লিজ, এবার নদীর উপর স্থায়ী সেতু করে দিন', দেবের হাত ধরে গ্রামবাসীদের আর্জি

গ্রামে প্রচারে এসেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। তাঁকে দেখেই স্থায়ী সেতুর দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়ল স্কুল পড়ুয়ারা। এমনকী গ্রামের মহিলারাও ছুটে এলেন আর্জি জানাতে। বললেন, 'দাদা প্লিজ, এই নদীর উপর এবার একটা স্থায়ী সেতু করে দিন।

'দাদা প্লিজ, এবার নদীর উপর স্থায়ী সেতু করে দিন', দেবের হাত ধরে গ্রামবাসীদের আর্জি

শেষ আপডেট: 29 March 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গ্রামে প্রচারে এসেছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। তাঁকে দেখেই স্থায়ী সেতুর দাবি জানিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়ল স্কুল পড়ুয়ারা। এমনকী গ্রামের মহিলারাও ছুটে এলেন আর্জি জানাতে। বললেন, 'দাদা প্লিজ, এই নদীর উপর এবার একটা স্থায়ী সেতু করে দিন।'
 
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুরের মধ্যবর্তী এলাকার উপর দিয়ে বয়ে গেছে শিলাবতী নদী। নদীর একপ্রান্তে রয়েছে শিলারাজনগর সহ ঘাটালের একাধিক গ্রাম। অপর প্রান্তে রয়েছে দাসপুরের গাদিঘাট সহ একাধিক গ্রাম। ঘাটাল ও দাসপুরের ওই গ্রামগুলির সঙ্গে সংযোগ করতে শিলাবতী নদীর উপর রয়েছে বাঁশের সাঁকো। দু'পারের গ্রামের বাসিন্দাদের নদী পারাপারে একমাত্র সম্বল এই সাঁকো।
 

শীতকাল বা গ্রীষ্মকালে পরিস্থিতি কিছুটা ভাল থাকলেও বন্যার সময় দুর্ভোগের অন্ত থাকে না। স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী সকলকেই চরম ভোগান্তির শিকার হতে হয়। গ্রামবাসীরা জানান, গ্রামের সরু রাস্তা থেকে অ্যাম্বুল্যান্স ঢুকতে পারে না। তাই অ্যাম্বুল্যান্স পর্যন্ত পৌঁছতে বাঁশের সাঁকো দিয়ে মুমূর্ষু রোগীকে নিয়ে যেতে হয়। সবচেয়ে মুশকিলে পড়ে স্কুল পড়ুয়ারা। প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদের বাঁশের সাঁকো পেরতে হয়। 

স্কুল পড়ুয়াদের অভিযোগ, বর্ষাকালে শিলাবতী নদীর জন্য বন্যা হয় প্রতিবছর। তখন নদীর উপরে বাঁশের সাঁকো ভেসে যায়। স্কুলে যেতে ভোগান্তির শিকার হতে হয় তাঁদের। ডিঙি নৌকায় নদী পেরতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। 
 
এদিন ঘাটালের শিলারাজনগর থেকে ওই বাঁশের সাঁকো পেরিয়ে দাসপুরে প্রচারে আসতে হয়েছিল দেবকেও। ওখানেই প্লাকার্ড হাতে হাজির ছিল রসিকগঞ্জ বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়ের স্কুল পড়ুয়ারা। তাদের সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিলেন ছিলেন ঘাটাল ও দাসপুরের বাসিন্দারাও। তখন তৃণমূলের এই তারকা প্রার্থীর কাছে তাঁরা কংক্রিটের স্থায়ী সেতু তৈরির দাবি জানান। দেব তাঁদের আশ্বাস দেন, যে বিষয়টি নিয়ে তিনি ঘাটাল বীরসিংহ ডেভেলপমেন্ট অথিরিটির মিটিংয়ে আলোচনা করবেন।


```