Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঘটকপুকুরে শওকত মোল্লার গাড়ি ঘিরে ‘চোর’ স্লোগান! জবাবে বিধায়কের 'রসগোল্লা' তামাশা

শাসকদলের বিধায়ক এও বলেন, "তুমি যে ভাঙড়ে আগুন জ্বালাতে চাইছ, আমরা সেই আগুনে ঘৃতাহুতি দেব না। সেই আগুনে জল দিয়ে আমরা আগুনটাকে শান্ত করার চেষ্টা করব।”

ঘটকপুকুরে শওকত মোল্লার গাড়ি ঘিরে ‘চোর’ স্লোগান! জবাবে বিধায়কের 'রসগোল্লা' তামাশা

শওকত মোল্লা।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 September 2025 17:44

দ্য ওয়াল ব্যুরো: ঘটকপুকুরে (Ghatakpukur) ফের উত্তেজনা ছড়াল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Shaukat Molla) গাড়ি ঘিরে হঠাৎ ‘চোর’ স্লোগান ওঠে। অভিযোগ, এই স্লোগান দিয়েছেন আইএসএফ কর্মী-সমর্থকরা। ঘটনা ঘটে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির কর্মসূচি চলার সময়।

ঘটনার পর শওকত মোল্লা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “নওসাদ সিদ্দিকি এবং আব্বাসকে বলব, খেলা তুমি শুরু করলে, শেষটা কিন্তু আমরা করব। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়, আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছুঁড়ব না! অন্তত এটা মনে রাখা উচিত।"

এখানেই না থেমে শাসকদলের বিধায়ক এও বলেন, "তুমি যে ভাঙড়ে আগুন জ্বালাতে চাইছ, আমরা সেই আগুনে ঘৃতাহুতি দেব না। সেই আগুনে জল দিয়ে আমরা আগুনটাকে শান্ত করার চেষ্টা করব।” তিনি আরও জানান, এই ঘটনার প্রেক্ষিতে আগামী ৭ তারিখে ভাঙড় বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

পাল্টা জবাবে আইএসএফ নেতা আব্দুল মালেক বলেন, “ভিড়ের মধ্যে নিজে ঢুকে যাওয়া একটি প্ররোচনা। অশান্তি তৈরি করার জন্য। বুদ্ধিমান, ভদ্র মানুষ কখনও এ ধরনের প্ররোচনা তৈরি করবে না। যারা শান্তি বজায় রাখতে চান, তারা এ ধরনের কাজ করবেন না।”

রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই ঘটনায় ভাঙড় বিধানসভা এলাকায় উত্তেজনা আরও বাড়বে। স্থানীয়রা বলছেন, সামান্য ঘটনার উপর ভিত্তি করে উভয় পক্ষই উত্তেজনা বাড়াচ্ছে। প্রশাসনও সতর্ক নজরদারিতে রয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


```