
শেষ আপডেট: 3 January 2022 03:34
পাশাপাশি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যেন সরকারের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা না করেন, চারদিন অন্য কাজে ব্যয় না করেন। কেননা মুখ্যমন্ত্রী শর্ত দিয়েছেন, সত্যিই বিশেষ ছুটির দিনগুলি তাঁরা যে বাবা-মা বা শ্বশুরশাশুড়ির সঙ্গেই কাটিয়েছেন, তার প্রমাণ হিসাবে কর্মীদের এক ডজন ছবি জমা দিতে হবে পরে। যদিও নানা সূত্রে বলা হচ্ছে, রাজ্য সরকার একটা ভালো উদ্দেশ্যে বিশেষ ছুটি অনুমোদন করলেও একশ্রেণির কর্মী ঠিক ফন্দিফিকির বের করে বাবা-মাদের বাড়িতে ফেলে নিজেরা বাইরে কাটিয়ে আসবেন।To uphold ancient Indian values, I urge Assam Govt employees to spend quality time with their parents/in-laws on Jan 6 & 7, 2022 designated as spl leave.
I request them to rededicate themselves to the cause of building a New Assam & New India with blessings of their parents. pic.twitter.com/hZ2iwbgKoB — Himanta Biswa Sarma (@himantabiswa) January 2, 2022