Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিক্ষোভে অংশ নেওয়ায় তাড়ানো হল আইআইটি মাদ্রাজের জার্মান ছাত্রকে

দ্য ওয়াল ব্যুরো : জার্মানি থেকে আইআইটি মাদ্রাজে পড়তে এসেছিলেন এক যুবক। তিনি নাগরিকত্ব সংশোধন আইন এবং দিল্লিতে ছাত্রদের বিরুদ্ধে পুলিশি অভিযানের বিরুদ্ধে সরব হয়েছিলেন, আইআইটি ক্যাম্পাসে এবং অন্যত্র সমাবেশেও অংশ নিয়েছিলেন। এর ফলে কলেজ ছাড়তে হ

বিক্ষোভে অংশ নেওয়ায় তাড়ানো হল আইআইটি মাদ্রাজের জার্মান ছাত্রকে

শেষ আপডেট: 24 December 2019 08:34

দ্য ওয়াল ব্যুরো : জার্মানি থেকে আইআইটি মাদ্রাজে পড়তে এসেছিলেন এক যুবক। তিনি নাগরিকত্ব সংশোধন আইন এবং দিল্লিতে ছাত্রদের বিরুদ্ধে পুলিশি অভিযানের বিরুদ্ধে সরব হয়েছিলেন, আইআইটি ক্যাম্পাসে এবং অন্যত্র সমাবেশেও অংশ নিয়েছিলেন। এর ফলে কলেজ ছাড়তে হল তাঁকে। সোমবারই তাঁকে এদেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্ররা। বিরোধী রাজনীতিকরাও এই ঘটনার নিন্দা করেছেন। ওই ছাত্রের নাম জ্যাকব লিনডেনথাল। বয়স ২৪। তাঁর বাড়ি জার্মানির ড্রেসডেনে। তিনি পদার্থবিদ্যার পোস্ট গ্রাজুয়েট ছাত্র ছিলেন। আপাতত জানা গিয়েছে, চেন্নাইয়ে ফরেনার্স রিজিওন্যাল রেজিস্ট্রেশন অফিস থেকে তাঁকে মৌখিকভাবে বলা হয়েছে, ভারত ছেড়ে চলে যান। সোমবার তিনি আমস্টারডামের উদ্দেশে রওনা হয়েছেন। অভিযুক্ত ছাত্রের কয়েকটি ছবি পাওয়া গিয়েছে তাঁর বন্ধুদের কাছে। একটি ছবিতে দেখা যায়, তিনি একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। তাতে লেখা, ইউনিফর্মড ক্রিমন্যালস আর ইকুয়াল টু ক্রিমিন্যাল। অপর একটি ছবিতে দেখা যায়, তাঁর হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, '১৯৩৩-৪৫ উই হ্যাভ বিন দেয়ার'। তাঁকে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নিয়ে আপনি ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। আইআইটি ম্যাড্রাস না কেন্দ্রীয় সরকার, কে তাঁকে চলে যেতে বলেছে, তা অবশ্য জানা যায়নি। অভিযুক্তের সহপাঠীরা বলেছেন, বিষয়টি লজ্জাজনক। জ্যাকবের কোর্স শেষ হতে আর মাত্র একটি সেমিস্টার বাকি ছিল। কংগ্রেস এমপি শশী তারুর টুইট করে বলেছেন, খুবই আপত্তিকর ব্যাপার ঘটেছে। আমরা গণতান্ত্রিক দেশ হিসাবে গর্ববোধ করি। কোনও গণতন্ত্রে মতপ্রকাশের জন্য শাস্তি দেওয়া হয় না। https://twitter.com/ShashiTharoor/status/1209331649852264448

```