Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মা তোমায় ভালবাসি, বাচ্চাদের বোলো ভালবাসি ওদের, মরে যাচ্ছি...' শেষ মুহূর্তে বলেছিলেন জর্জ ফ্লয়েড

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ক্ষত এখনও টাটকা। এখনও অনেকেরই মনে আছে, মৃত্যুর আগে একটু শ্বাস নেওয়ার জন্য ছটফটিয়ে উঠেছিলেন জর্জ, চেয়েছিলেন জল। তাঁর গলায় পা দিয়ে পিষে মারার ভিডিও এখনও অনেকের কাছে আতঙ্ক

'মা তোমায় ভালবাসি, বাচ্চাদের বোলো ভালবাসি ওদের, মরে যাচ্ছি...' শেষ মুহূর্তে বলেছিলেন জর্জ ফ্লয়েড

শেষ আপডেট: 10 July 2020 03:45

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ক্ষত এখনও টাটকা। এখনও অনেকেরই মনে আছে, মৃত্যুর আগে একটু শ্বাস নেওয়ার জন্য ছটফটিয়ে উঠেছিলেন জর্জ, চেয়েছিলেন জল। তাঁর গলায় পা দিয়ে পিষে মারার ভিডিও এখনও অনেকের কাছে আতঙ্ক। এবার আরও একটি অডিও ক্লিপ সামনে এল। মৃত্যুর আগের মুহূর্তে কী বলেছিলেন জর্জ, স্পষ্ট শোনা যাচ্ছে তাতে। আর তা শুনেই যেন আরও একবার গুমরে উঠছেন নেটিজেনরা। এতটা কষ্ট দিয়ে কাউকে মারা যায়! ‘আমি দম নিতে পারছি না...’ এ বাক্যটি একবার নয়, ২০ বারেরও বেশি বলেছিলেন জর্জ। শোনা গেছে, নির্মম পুলিশ অফিসার জেরেক চাওভিন, যিনি হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে ধরে রেখেছিলেন তখন, তাঁকে বলতে শোনা গেছে, "কথা বলতেও অনেক দম লাগে। কথা বোলো না।" শুধু তাই নয়। ওই ক্লিপে শোনা যায় আরও এক করুণ আর্তি। মৃত্যুর হয়তো কয়েক মুহূর্ত বাকি তখন, জর্জ ডুকরে ওঠেন, "মা আমি তোমায় খুব ভালবাসি। মা, আমার বাচ্চাদের বোলো, আমি ওদের ভালোবাসি। আমি মরে যাচ্ছি...।" বারবার জলও চাইতে থাকেন তিনি। ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড পুলিশি নির্যাতনে খুন হওয়ার পরে প্রতিবাদের ঝড় ওঠে আমেরিকা তথা বিশ্বজুড়ে। বুধবার আদালতে পুলিশের বডি-ক্যামেরা থেকে উদ্ধার হয়েছে এই অডিও ক্লিপ। প্রকাশ্যে এসেছে ফ্লয়েডের শেষ আকুতি। এই অডিও থেকে একথা পরিষ্কার, ফ্লয়েড পুলিশকে সহযোগিতা করতে অসম্মত হননি। তার পরেও অত্যাচার চলে নির্মম ভাবে। শুধু তাই নয়, মৃত্যুর আগে ফ্লয়েড পুলিশকে একাধিক বার বলেন, তিনি করোনায় আক্রান্ত। তাঁকে যেন গুলি না করা হয়। এর পরেই ফ্লয়েডের গলায় হাঁটু চেপে ধরার শব্দ শোনা যায়। ছটফট করতে থাকেন জর্জ। একটু শ্বাস নেওয়ার জন্য, একটু জলের জন্য অকথ্য কষ্ট পান শেষ সময়টা। যখন হয়তো বুঝতে পেরেছিলেন, আর কখনও ফেরা হবে না, মায়ের কথা বাচ্চাদের কথা মনে হয়েছিল তাঁর।

```