Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন ক্লুনি

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় জখম  হলেন অস্কার পাওয়া হলিউডের অভিনেতা-নির্দেশক জর্জ ক্লুনি! ইতালির সার্ডিনিয়ায় স্কুটার নিয়ে যাওয়ার সময়ে হঠাৎ বাঁক নেওয়া একটা মার্সিডিজ গাড়িতে সোজা গিয়ে ধাক্কা মারে ক্লুনির স্কুটার। সঙ্গে সঙ্গে স্কুটার থেকে ছি

গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন ক্লুনি

শেষ আপডেট: 10 July 2018 11:27

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় জখম  হলেন অস্কার পাওয়া হলিউডের অভিনেতা-নির্দেশক জর্জ ক্লুনি! ইতালির সার্ডিনিয়ায় স্কুটার নিয়ে যাওয়ার সময়ে হঠাৎ বাঁক নেওয়া একটা মার্সিডিজ গাড়িতে সোজা গিয়ে ধাক্কা মারে ক্লুনির স্কুটার। সঙ্গে সঙ্গে স্কুটার থেকে ছিটকে গিয়ে গাড়ির সামনে কাচে ধাক্কা খান ক্লুনি। ইতালির সংবাদ সংস্থা এজিআই জানিয়েছে, সকাল আটটা নাগাদ সার্ডিনিয়ার উত্তর পূর্বে কোস্তা কোরালিনাতে ঘটনাটি ঘটে। তবে ঘটনার সঙ্গে সঙ্গেই ফোন করে অ্যাম্বুল্যান্স ডেকে আনেন ওই মার্সিডিজ গাড়ির ড্রাইভার। হাঁটুতে চোট পাওয়া ক্লুনিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। https://twitter.com/lanuovasardegna/status/1016601494274101248 পরে জানা গিয়েছে, এখন ক্লুনির অবস্থা স্থিতিশীল। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। চ্যানেল ফোর এর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তৈরি হওয়া মিনি সিরিজ় 'ক্যাচ টোয়েন্টি টু'-র শুটিং করতেই সার্ডিনিয়া গিয়েছেন ক্লুনি। ওই মিনি সিরিজ়ে তিনি এক আমেরিকান এয়ারফোর্সের কম্যান্ডারের চরিত্রে অভিনয় করছেন। ইতালির লেক কোমো অঞ্চলেও অবশ্য নিজের বাড়ি আছে ক্লুনির। ২০১৪ সালে, ওখানেই হিউম্যান রাইটস আইনজীবী আমালকে বিয়ে করেছিলেন তিনি।

```