Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

“আমাকে দেখে মনে সাহস পাবে দুর্ভাগারা,” বিদর্ভের বধ্যভূমিতে ভোটের লড়াইয়ে আত্মঘাতী তুলোচাষির বউ

দ্য ওয়াল ব্যুরো: খরার ফুটিফাটা মাটি। ঝাঁ ঝাঁ রোদে জমিতে গিয়েছিল মানুষটা। সালটা ২০১১। অক্টোবরের দুপুরে সূর্য যেন তার সমস্ত আগুন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিদর্ভের মাটিতে। সুস্থ মানুষটার নিথর দেহ ঘাড়ে করে বয়ে এনেছিলেন প্রতিবেশীরা। বিষের জ্বালায় শর

“আমাকে দেখে মনে সাহস পাবে দুর্ভাগারা,” বিদর্ভের বধ্যভূমিতে ভোটের লড়াইয়ে আত্মঘাতী তুলোচাষির বউ

শেষ আপডেট: 15 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: খরার ফুটিফাটা মাটি। ঝাঁ ঝাঁ রোদে জমিতে গিয়েছিল মানুষটা। সালটা ২০১১। অক্টোবরের দুপুরে সূর্য যেন তার সমস্ত আগুন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিদর্ভের মাটিতে। সুস্থ মানুষটার নিথর দেহ ঘাড়ে করে বয়ে এনেছিলেন প্রতিবেশীরা। বিষের জ্বালায় শরীরটা তখন ফ্যাকাসে। ঘোমটার আড়াল থেকে স্বামীর মৃতদেহটা দেখে পাথর হয়ে গিয়েছিলেন নব বিবাহিতা বৈশালী ইয়েড়ে। চোখে জল নয়, প্রতিশোধের আগুন খেলে গিয়েছিল মনের আনাচ কানাচে। সেই সুযোগ এল ২০১৯-এ। প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ ছুঁড়ে মহারাষ্ট্রের যবতমল-ওয়াসিম লোকসভা আসন থেকে প্রহার জনশক্তি পার্টির প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নাম লিখিয়ে ফেলেছেন স্বামীহারা বৈশালী। ২৮ বছরের বৈশালীর চোখে সেই শূন্য দৃষ্টি আর নেই। এখন তিনি বজ্রের মতো কঠোর। লড়ছেন তাঁরই মতো হাজার হাজার স্বামীহারাদের প্রতিনিধি হয়ে। কোনও কিছুতেই আর ভয় পান না দুই সন্তানের মা বৈশালী। বলেছেন, “আমার বিরোধীদের পিছনে ফেলে দেবো আশা রাখি। যদি নাও জিততে পারি না, লড়াইটা বন্ধ করবো না। কারণ আমাকে দেখেই বাকি মহিলারা মনে সাহস পাবে।” [caption id="attachment_104649" align="aligncenter" width="499"] বৈশালীর স্বামী সুধাকর।[/caption] রোদের তেজে মাটি যখন জ্বলে যায়, ফসল শুকিয়ে আসে তখন চাষিদের মনের অবস্থা কী হয় সেটা রাজনৈতিক নেতারা বুঝবেন না, বৈশালীর কথায় ঝাঁঝ স্পষ্ট। চোখের পাতা ভিজলেও, মহাজনদের পকেট ভরে না। ঋণের বোঝায় তছনছ হয়ে যায় কত সংসার, সে খবর কি রাখেন নেতামন্ত্রীরা? বছর আঠাশের যুবতীর চোখে জল। বললেন, “মোদী বলেছিলেন সব কিছুতে বদল আসবে। শুধু রাস্তা তৈরি ছাড়া আর কী হয়েছে এখানে? উদ্যোগ নেই কোনও রাজনৈতিক দলেরই। বছরের পর বছর আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে।” যবতলে কৃষকদের অবস্থা অত্যন্ত করুণ। রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন দফতরের পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে ১৪৮৯ জন কৃষক আত্মঘাতী হয়েছেন এই এলাকায়। স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদবের কথায়, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্তকে হাতিয়ার করে পঞ্জাবে প্রচারে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পর্যন্তই। বিদর্ভে নির্বাচনী প্রচার চললেও, চাষিদের অবস্থা বদলায়নি। ১৮ বছর বয়সে বিয়ে হয় সুধাকরের সঙ্গে। ছোট মেয়ের জন্মের সময় শারীরিক জটিলতা হয়েছিল বৈশালীর। মেয়ের যখন এক মাস বয়স, তখনই স্বামীকে হারান তিনি। ঋণের জালে জড়িয়ে বিষ খেয়ে আত্মঘাতী হন সুধাকর। বৈশালীর কথায়, “২০১১ সালে বিদর্ভে প্রায় ১৪ হাজার চাষি আত্মহত্যা করেন। তাঁদের মধ্যে ছিলেন সুধাকরও। ২০১৫ সালে সেই সংখ্যাটা ছিল ১২,৬০০।”জানালেন, বিদর্ভের আনাচ কানাচে ঘুরলে কানে আসবে নানা কথা। সরকারি পর্যায়ে অনেকবারই প্রমাণের চেষ্টা হয়েছে ঋণের দায়ে নয়, বরং পারিবারিক বিবাদের কারণেই আত্মঘাতী হয়েছেন চাষিরা। তাই সে ক্ষেত্রে ক্ষতিপূরণও মেলেনি। কিন্তু, বাস্তব ছবিটা সম্পূর্ণ আলাদা। দলের কর্মীদের জন্য নিজের হাতে চাপাটি বানান বৈশালী। ওই আসনে তাঁর বিরুদ্ধে প্রার্থী চার বারের সাংসদ শিবসেনার প্রার্থী ভাবনা গাওয়ালি এবং কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী প্রদেশ সভাপতি মানিকরাও ঠাকরে। হেভিওয়েটদের সামনে তাঁর লড়াই ধোপে ঠিকবে কি না জানা নেই, তবে বৈশালীর আশা, গরিব মানুষদের সমস্যার কথা, তাদের যন্ত্রণার কথা তিনি তুলবে ধরবেন নিজের মতো করেই। হোক না অসম লড়াই, মনের জোরটাই আসল। তাকে সম্বল করেই এগিয়ে যেতে চান আঠাশের বিধবা। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-haryana-women-die-of-back-to-back-pregnancies-malnutrition-and-anemia/

```