
শেষ আপডেট: 13 February 2023 18:19
দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফি (Ranji Trophy Final) ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিচ্ছে সিএবি (CAB)। সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রঞ্জি ফাইনাল ম্যাচে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে ইডেনে (Eden Gardens)। বাংলা দলকে চাঙ্গা করতে বিশেষ এই ভাবনা নেওয়া হয়েছে।
ইডেনের গেট নম্বর তিন ও চার এবং ১৭ নম্বর গেট দিয়ে মানুষ মাঠে ঢুকতে পারবেন।
বাংলা খেলতে নামবে সৌরস্ট্রের বিরুদ্ধে। বাংলা এবার খেতাব পেলে ৩৪ বছর পরে চ্যাম্পিয়ন হবে। শেষ রঞ্জি ট্রফি বাংলা জিতেছিল ১৯৮৯-৯০ মরশুমে।
বাংলা এবার দারুণ ছন্দে রয়েছে। ইন্দোরে সেমি ফাইনালে তারা মধ্যপ্রদেশকে হারিয়েছে।
দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা জানিয়েছেন তারা ফাইনালে অল আউট ঝাঁপাবে। দলনায়ক মনোজ তিওয়ারি বলেন বাংলা খেতাব জিতলে তিনি মাঠেই অবসর ঘোষণা করবেন।
মোহনবাগান হকি লিগে ফিরল ২২ বছর পরে, জয় দিয়ে নতুন শুরু সবুজ মেরুনের