Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকেশ অম্বানীর রিলায়েন্স রিটেলে সাড়ে ৩ হাজার কোটির বেশি বিনিয়োগ করবে মার্কিন কোম্পানি

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্মে ৬৫৯৮ কোটি ৩৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিল জেনারেল আটলান্টিক। বুধবার জানা গেল, রিলায়েন্সের অপর শাখা রিলায়েন্স রিটেল ভেঞ্চারসে জেনারেল আটলান্টিক বিনিয়োগ করতে চলেছে ৩৬৭৫ কোটি

মুকেশ অম্বানীর রিলায়েন্স রিটেলে সাড়ে ৩ হাজার কোটির বেশি বিনিয়োগ করবে মার্কিন কোম্পানি

শেষ আপডেট: 30 September 2020 07:23

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্মে ৬৫৯৮ কোটি ৩৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিল জেনারেল আটলান্টিক। বুধবার জানা গেল, রিলায়েন্সের অপর শাখা রিলায়েন্স রিটেল ভেঞ্চারসে জেনারেল আটলান্টিক বিনিয়োগ করতে চলেছে ৩৬৭৫ কোটি টাকা। কয়েক সপ্তাহ ধরে নিজস্ব তহবিলে অর্থ সংগ্রহ করছে রিলায়েন্স রিটেল। গত কয়েক সপ্তাহে ওই সংস্থা কেকেআর অ্যান্ড কোম্পানি এবং সিলভার লেক পার্টনার্সের থেকে তুলেছে ১৮০ কোটি ডলার। সারা দেশে রিলায়েন্স রিটেলের দোকানের সংখ্যা প্রায় ১২ হাজার। সেখানে মুদির দোকানের জিনিসপত্র থেকে ইলেকট্রনিক্স গুডস, ফ্যাশনের জিনিসপত্র এবং জুতো বিক্রি হয়। মুকেশ অম্বানী এক বিবৃতিতে বলেছেন, "জেনারেল আটলান্টিকের সঙ্গে আমাদের সম্পর্ক গভীরতর হচ্ছে। এর ফলে বিনিয়োগকারী এবং ভোক্তা, উভয়েরই সুবিধা হবে। ভারতে খুচরো ব্যবসার চেহারাই বদলে যাবে।" ভারতে বার্ষিক খুচরো বাজারের পরিমাণ ৮০ হাজার কোটি ডলার। আগামী কয়েক বছরের মধ্যে তা দাঁড়াবে ১ লক্ষ ৩০ হাজার কোটি ডলার। এই বাজারে বিনিয়োগ করার জন্য নানা দেশের বিনিয়োগকারীরা উৎসাহ দেখিয়েছেন। খুচরো ব্যবসায় মার্কেট লিডার এখন রিলায়েন্স রিটেল। তারা দোকান থেকে যেমন জিনিসপত্র বিক্রি করে, তেমন জিওমার্ট ই-কমার্সের মাধ্যমে অনলাইনেও বিক্রি করে পণ্য। গত মে মাসে ২০০ টি শহরে পরিষেবা দেওয়া শুরু করেছে জিওমার্ট। তারা বিক্রি করছে খাবার ও মুদির দোকানের জিনিসপত্র। ফ্লিপকার্ট ও অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতায় নামার জন্য আগামী কয়েক মাসের মধ্যে ফ্যাশনের নানা সামগ্রী ও জুতো বেচতে শুরু করবে জিওমার্ট। বিদেশি বিনিয়োগকারীদের কাছে রিলায়েন্স রিটেলের ১৫ শতাংশ বিক্রি করতে চায় রিলায়েন্স রিটেল। তাতে পাওয়া যাবে ৬০ থেকে ৬৩ হাজার কোটি টাকা। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড, আবু ধাবির মুবাদালা ইনভেস্টমেন্ট, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, কেকেআর এবং এল ক্যাটারটন সংস্থা সম্ভবত আগামী দিনে জিওমার্টের শেয়ার কিনতে চলেছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল, ই-রিটেল ব্যবসায় রিলায়েন্সের শক্তিবৃদ্ধির জন্য ই-ফার্মেসি সংস্থা নেটমেড এবং লঁজ্যারি বিক্রেতা সংস্থা জিভামি কিনতে চলেছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ অম্বানী। পরে জানা যায়, অনলাইন ফার্নিচার ব্র্যান্ড আরবান ল্যাডার ও দুধ ডেলিভারি প্ল্যাটফর্ম মিল্ক বাস্কেট কেনার জন্যও কথাবার্তা চালাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। একটি সূত্রে জানা যায়, আরবান ল্যাডার কেনার জন্য কয়েক মাস ধরে কথাবার্তা চলছে। খুব শীঘ্রই ওই ডিল চূড়ান্ত হতে পারে। ওই সংস্থাটি কিনতে রিলায়েন্সের খরচ হবে ৩ কোটি ডলার। অর্থাৎ ২২৪ কোটি ৪৬ লক্ষ ৩০ হাজার টাকা। এর পরে সংস্থাটিতে আরও পুঁজি বিনিয়োগ করতে হবে। রিলায়েন্স বাদে আরও কয়েকটি কোম্পানি আরবান ল্যাডার কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। ওই কোম্পানিটি কেনার ব্যাপারে রিলায়েন্সের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে বটে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। মিল্ক বাস্কেট কেনার জন্য এর আগে আগ্রহ দেখিয়েছিল বিগ বাস্কেট ও অ্যামাজন ইন্ডিয়া। দামে পোষায়নি বলে দুই সংস্থা কিনতে পারেনি মিল্ক বাস্কেট। একটি সূত্রে খবর, কিছুদিন আগেই মিল্ক বাস্কেটে ৫০ লক্ষ ডলার বিনিয়োগ করা হয়েছে। ওই সংস্থাটি বিক্রির জন্য যে দাম চাওয়া হয়েছিল, তা বিগ বাস্কেট ও অ্যামাজন ইন্ডিয়া দিতে রাজি হয়নি। রিলায়েন্সের সঙ্গে এখন মিল্ক বাস্কেটের দরদাম চলছে।

```