Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাইলটের ভুলেই ভেঙে পড়েছিল সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতের কপ্টার, জানা গেল তদন্তে

দ্য ওয়াল ব্যুরো : 'হেলিকপ্টার (Helicopter) ওড়ার সময় আচমকাই আবহাওয়া (Weather) বদলে যায়। কপ্টার ঢুকে পড়ে মেঘের মধ্যে। পাইলট (Pilot) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার ফলেই দুর্ঘটনা ঘটে।' সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতের কপ্টার ভেঙে পড়া নিয়ে এমনই রিপোর্ট দি

পাইলটের ভুলেই ভেঙে পড়েছিল সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতের কপ্টার, জানা গেল তদন্তে

শেষ আপডেট: 14 January 2022 14:56

দ্য ওয়াল ব্যুরো : 'হেলিকপ্টার (Helicopter) ওড়ার সময় আচমকাই আবহাওয়া (Weather) বদলে যায়। কপ্টার ঢুকে পড়ে মেঘের মধ্যে। পাইলট (Pilot) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার ফলেই দুর্ঘটনা ঘটে।' সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতের কপ্টার ভেঙে পড়া নিয়ে এমনই রিপোর্ট দিল তদন্ত কমিটি। কমিটির সদস্যরা ফ্লাইট ডাটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করে দেখেছেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছেন। রিপোর্টে তাঁরা উল্লেখ করেছেন, "আচমকা আবহাওয়ার পরিবর্তন হয়েছিল। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ফলে কন্ট্রোলড ফ্লাইট ইনটু টেরেন (সিএফআইটি) ঘটে যায়।" আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশান অ্যাডমিনস্ট্রেশন জানিয়েছে, কোনও বিমান বা কপ্টার যদি উড়তে উড়তে কোথাও ধাক্কা মারে, মাটিতে কিংবা জলে পড়ে যায়, তাকে সিএফআইটি বলা হয়। গত ৮ ডিসেম্বর জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা এবং সেনাবাহিনীর আরও ১২ জন অফিসার একটি এম আই ১৭ ভি ফাইভ কপ্টারে উঠেছিলেন। তামিলনাড়ুর কোইম্বাটুরে সুলুর বিমানঘাঁটি থেকে কপ্টারটি উড়ে যায়। দুর্ঘটনায় জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী ও ১১ জন সেনা অফিসার ঘটনাস্থলেই মারা যান। একমাত্র বেঁচে গিয়েছিলেন গ্রুপ ক্যাপটেন বরুণ সিং। তিনিও কয়েকদিন বাদে মারা যান। এরপর সেনাবাহিনীর তিনটি শাখা যৌথভাবে তদন্ত কমিটি গঠন করে। তার শীর্ষে ছিলেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি বা অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তদন্তকারীরা।

```