Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সন্দেশখালির গীতা, গামছায় মুখ ঢেকে জোরদার লড়াইয়ে ধন্যি মেয়ে

কিন্তু কে সেই ম্যাডাম? গামছার আড়াল থেকেই জবাব এল, ‘ও বলা যাবে না!’

সন্দেশখালির গীতা, গামছায় মুখ ঢেকে জোরদার লড়াইয়ে ধন্যি মেয়ে

শেষ আপডেট: 24 February 2024 17:50

সুকান্ত চট্টোপাধ্যায়

সন্দেশখালি

কখনও মুখ খোলা, কখনও আবার গামছা দিয়ে বাঁধা। সন্দেশখালির আন্দোলনরত মহিলাদের কাছে এখন তিনি আত্মজন। ফোনে ‘ম্যাডামের’ নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়ছেন। বেড়মজুর এক নম্বর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতার আলাঘরে আগুন ধরানোই হোক, আর রাস্তার উপরে কাটা গাছ ফেলে টায়ার জ্বালানো, সবেতেই নজরে আসছে এই ধন্যি মেয়ে। শনিবার নিজেই জানালেন সে কথা। 

কিন্তু কে সেই ম্যাডাম? গামছার আড়াল থেকেই জবাব এল, ‘ও বলা যাবে না!’

বেড়মজুরের কাঠপুল এলাকার বাসিন্দা গীতা বর পরিচারিকার কাজ করেন। স্বামী বিশেষভাবে সক্ষম। ঘরে রয়েছে কিশোর ছেলেও। নারী নির্যাতন ও জমি দখলের প্রতিবাদে সন্দেশখালির মেয়েরা এককাট্টা হওয়ার পর থেকেই তাঁকে দেখা যাচ্ছে আন্দোলনের প্রথম সারিতে।

জানা গেল, বেড়মজুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপকালিতে ৪৮ ঘণ্টা আগে গীতা বরের নেতৃত্বে সংঘটিত হয়েছিলেন গ্রামবাসীরা। বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া, বটতলা, দাসপাড়া, কাটপোল সহ একাধিক জায়গায় গীতাকে  দেখা গেছে কখনও মুখ বাঁধা অবস্থায়। আবার কখনও খোলা মুখেই নেতৃত্ব দিচ্ছেন।

বারবারই বলছেন তাঁর লড়াই সরকারের বিরুদ্ধে নয়, গুন্ডাদের এলাকাছাড়া করার শপথ নিয়েছেন তিনি। গীতার কথায়,  "শেখ শাহাজানের ভাই সিরাজ যেভাবে আমাদের জমি কেড়ে নিয়েছে, গ্রামের মহিলাদের অসম্মান করছে প্রতিনিয়ত তাতে এছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না। আন্দোলন শুরু করায় আমার বাড়িতে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা।  আমাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। লুঠপাট করা হয়েছে, এমনকী আমাকে মারধর করা হয়েছে। আমার স্বামী ও ছোট ছেলেকেও ছাড়েনি।"

গীতার বাড়ির পাঁচ ফুট দূরে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র করেছে। কিন্তু সেখানে অভিযোগ জানাননি গীতা। বললেন "জানিয়ে কী হবে! পুলিশ তো কোনও ব্যবস্থা নেয়নি। এখন নিজেদেরটা বুঝে নেওয়ার লড়াই শুরু হয়ে গেছে। গতিপথ সময়ই ঠিক করে দেবে।"

গীতা ম্যাডামের নাম জানাননি বটে, শাসক দলের সন্দেহ এই ম্যাডাম আসলে বিজেপির কোনও নেত্রী। জেলা বিজেপি নেতারা বলছেন, সন্দেশখালিতে আগুন জিইয়ে রাখতে বাইরে থেকে ইন্ধন দিচ্ছে বিজেপি। তাতে এলাকার মানুষের কোনও উপকার হচ্ছে না। বরং অস্থির পরিস্থিতিতে আরও বিপন্ন হচ্ছে স্থানীয় জনজীবন।


```