Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদীকে স্বস্তি দিয়ে দেশের জিডিপি বাড়ল, বৃদ্ধির হার ৭.৮ শতাংশে পৌঁছল প্রথম তিন মাসে

দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া অর্থনীতি লাগাতার বিরোধীদের সমালোচনার মুখে কেন্দ্রে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার। অবশেষে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের মোট জাতীয় উৎপাদন তথা জিডিপি (GDP) বৃদ্ধির হার বাড়ল। এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের

মোদীকে স্বস্তি দিয়ে দেশের জিডিপি বাড়ল, বৃদ্ধির হার ৭.৮ শতাংশে পৌঁছল প্রথম তিন মাসে

শেষ আপডেট: 31 August 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া অর্থনীতি লাগাতার বিরোধীদের সমালোচনার মুখে কেন্দ্রে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার। অবশেষে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের মোট জাতীয় উৎপাদন তথা জিডিপি (GDP) বৃদ্ধির হার বাড়ল। এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের জিডিপি বেড়েছে ৭.৮ শতাংশ।

কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক বৃহস্পতিবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। গত আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে দেশের মোট উৎপাদন বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ। সেই তুলনায় বৃদ্ধির হার উৎসাহব্যঞ্জক। এই বৃদ্ধির কেন্দ্রের সরকার ও শাসক দলকে যে অক্সিজেন যুগিয়েছে তা তাঁদের উৎসাহকেই স্পষ্ট।

তবে অনেকের মতে, এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াও অনুমান করেছিল যে প্রথম ত্রৈমাসিকে জিডিপি (GDP) বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হবে।

এ ব্যাপারে রয়টার্স ভোটাভুটি করেছিল। সেখানেও গরিষ্ঠসংখ্যক অর্থনীতিবিদের মত ছিল যে বৃদ্ধির হার ৭.৭ শতাংশ ছুঁতে পারে। তবে একটু বেশি উচ্চকাঙ্খী ছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থনীতিবিদরা। তাঁরা মনে করেছিলেন বৃদ্ধির হার হতে পারে ৮.৩ শতাংশ।

কোভিডের পর গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ১৩.৫ শতাংশ। সেই তুলনায় এবারের বৃদ্ধি কম। তবে অর্থনীতিবিদদের অনেকের মতে, হতাশার কারণ নেই। উৎসবের মরশুম আসছে। পরের ত্রৈমাসিকে বৃদ্ধির হার আরও বাড়বে। মূলত পরিকাঠামো ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্টের উৎপাদন ভাল রকম বাড়ছে।

তবে দুটো বিষয় এখনও অর্থনীতিবিদদের চিন্তায় রেখেছে। তা হল মুদ্রাস্ফীতির হার এবং খামখেয়ালি আবহাওয়া। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য সংবাদমাধ্যমকে বলেছেন, ঘরোয়া বাজারে চাহিদা বাড়ছে। তাই আগামী দিনে বৃদ্ধির চড়া থাকবে বলেই আশা করা যায়।

আরও পড়ুন: ভারতীয় রেলের প্রথম মহিলা সিইও হলেন জয়া, সামলেছিলেন বাহানাগা রেল দুর্ঘটনার চাপ


```