Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভারতের জিডিপি বিকাশের হার বাড়ল

দ্য ওয়াল ব্যুরো : গত অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে দেশের মোট জাতীয় উৎপাদন (জিডিপি)-র বিকাশের হার বেড়ে হয়েছে ৪.৭ শতাংশ। শুক্রবার সরকারের তরফে একথা জানানো হয়েছে। তার আগের ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.৫ শতাংশ। গত ছ'বছরের মধ্যে আর ক

ভারতের জিডিপি বিকাশের হার বাড়ল

শেষ আপডেট: 28 February 2020 13:27

দ্য ওয়াল ব্যুরো : গত অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে দেশের মোট জাতীয় উৎপাদন (জিডিপি)-র বিকাশের হার বেড়ে হয়েছে ৪.৭ শতাংশ। শুক্রবার সরকারের তরফে একথা জানানো হয়েছে। তার আগের ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.৫ শতাংশ। গত ছ'বছরের মধ্যে আর কখনও মোট জাতীয় উৎপাদন এত কম হারে বিকশিত হয়নি। সেই তুলনায় পরের তিন মাসে জিডিপি বিকশিত হয়েছে কিছু বেশি হারে। সরকারের ধারণা, মার্চে শেষ হওয়া আর্থিক বছরে দেশের মোট জাতীয় উৎপাদনের বিকাশের হার দাঁড়াবে পাঁচ শতাংশ। ২০০৮-০৯ সালে বিশ্ব জুড়ে আর্থিক মন্দার পর থেকে ভারতের জিডিপি বৃদ্ধির হার আর কখনই এত কমেনি। এর আগে আইএমএফ বলেছিল, ইউরোপ, আমেরিকা ও জাপানের মতো উন্নত দেশের তুলনায় ভারতের অর্থনীতির হাল আরও খারাপ। ২০২০ সালের আর্থিক বছরে ভারতের জিডিপি-র বৃদ্ধি পাঁচ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। ২০১৯ সালে মোট জাতীয় উৎপাদনের বিকাশ হয়েছিল ৩.৯ শতাংশ হারে। একবছর আগেও বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে ভারতের অর্থনীতিই বিকশিত হত সবচেয়ে দ্রুত গতিতে। কিন্তু এখন তা উন্নয়নশীল দেশগুলির তুলনায় পিছিয়ে পড়েছে। আইএমএফ বার্ষিক রিপোর্টে বলেছে, ভারত যেভাবে জিডিপির বিকাশ গণনা করে তা ঠিক নাও হতে পারে। একইসঙ্গে বলা হয়েছে, ভারত এখন বড়ধরনের আর্থিক মন্দার মধ্যে পড়েছে। সরকারকে অনুরোধ করা হয়েছে, অর্থনীতির মন্দ গতি ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। রিপোর্টে বলা হয়েছে, ভারতের আর্থিক বিকাশ লক্ষ লক্ষ মানুষকে দারিদ্রের কবল থেকে বার করে এনেছে। কিন্তু তা সত্ত্বেও কয়েকটি কারণে ২০১৯ সালের প্রথমার্ধে সেদেশের আর্থিক বিকাশ কমে গিয়েছিল। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের দেওয়া হিসাবমতো ভারতের জিডিপি-র বিকাশ ১১ বছরের তুলনায় কমে দাঁড়াতে পারে পাঁচ শতাংশ। মূলত ম্যানুফ্যাকচারিং ও নির্মাণ শিল্পে মন্দার জন্য সামগ্রিকভাবে অর্থনীতির বিকাশ ব্যাহত হবে।

```