Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুদেদের ফুটবল নৈপুণ্যে প্রশংসার ডালি সাজালেন গাউলি, ভেঙ্কটেশ, অভিজিৎরা

দ্য ওয়াল ব্যুরো: কত আর বয়স হবে ওই খুদেদের, বড়জোর ১০, ১৩, কিংবা ১৫। কিন্তু মাঠে নামলেই বদলে যাচ্ছে ওই কচি মুখগুলো। সেইসময় প্রতিদ্বন্দ্বিতার আবহে বড়দের মতো তাণ্ডব চালাচ্ছে তারা। ফুটবল খেলাটাই মনে হয় এমন। একটা সময় বাংলায় চার ফুট দশের ফুটবল নি

খুদেদের ফুটবল নৈপুণ্যে প্রশংসার ডালি সাজালেন গাউলি, ভেঙ্কটেশ, অভিজিৎরা

শেষ আপডেট: 12 December 2021 18:21

দ্য ওয়াল ব্যুরো: কত আর বয়স হবে ওই খুদেদের, বড়জোর ১০, ১৩, কিংবা ১৫। কিন্তু মাঠে নামলেই বদলে যাচ্ছে ওই কচি মুখগুলো। সেইসময় প্রতিদ্বন্দ্বিতার আবহে বড়দের মতো তাণ্ডব চালাচ্ছে তারা। ফুটবল খেলাটাই মনে হয় এমন। একটা সময় বাংলায় চার ফুট দশের ফুটবল নিয়ে মাতোয়ারা থাকত সবাই। স্কুলভিত্তিক সেই খেলা নিয়ে জেলাগুলিতে উন্মাদনা ছিল কলকাতা ডার্বির মতোই। সেই রামও নেই, নেই সেই রাবণ। কিন্তু কিছু কিছু মানুষ থাকেন, যাঁদের উৎসাহে ফুটবল মিশে যায় সাগরের স্রোতের মতোই। একটা সময় লাল হলুদ গোলের নিচে স্তম্ভ ছিলেন, ভিনরাজ্যেও খেলেছেন দাপটের সঙ্গে। সেই নামী প্রাক্তন গোলরক্ষক অভিজিৎ মন্ডলের উদ্যোগে দক্ষিণ কলকাতার বিবেক নগরে সেই পরিবেশই ফিরেছে ছুটির দিনে রবিবার।

বিবেকনগরের মাঠে মহেশ, ভেঙ্কটেশের সঙ্গে উদ্যোক্তা অভিজিৎ। রবিবার।

বিবেকনগর কালীবাড়ি মাঠে তিনদিনের ছোটদের ফুটবল টুর্নামেন্ট ঘিরে সাজোসাজো রব পড়ে গিয়েছে। অভিজিৎই এই খুদেদের কাছে প্রকৃত স্যার, এই প্রাক্তন গোলরক্ষকের তিনটি ফুটবল অ্যাকাডেমি রয়েছে। একটি তাঁর নিজের শহর বালুরঘাটে, বাকি দুটি যাদবপুর ও বাঁশদ্রোণীতে। এই তিনটিই পরিচালনা করেন তিনি নিজে। রবিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভিজিৎ নিয়ে এসেছিলেন তাঁর একদা সহযোদ্ধা মহেশ গাউলি, সম্মুগম ভেঙ্কটেশদের। এমনকি ছিলেন মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচ সঞ্জয় সেনও। তাঁরা মাঠে হাজির থেকে খুদেদের উৎসাহ দান করে গেলেন। এমনকি ওই নামী প্রাক্তনদের সমারোহে ছিল খুদেদের প্রতি অকুন্ঠ প্রশংসা।

মধ্যমনি কোচ সঞ্জয় সেন, তাঁর দুই পাশে গাউলি ও ভেঙ্কটেশ, রবিবার বিবেকনগরের মাঠে।

খুদে ফুটবলারদের নৈপুণ্যে খুশি হয়ে প্রাক্তন ডিফেন্ডার মহেশ কিংবা মাঝমাঠের মিডফিল্ড জেনারেল ভেঙ্কটেশ এককথায় আপ্লুত। তাঁরা মাঠ ছাড়ার সময় বাহবা দিয়েছেন তাঁদের বন্ধু অভিজিৎকেও। সব থেকে বড় কথা, লাল হলুদের এই প্রাক্তন গোলরক্ষকের ডাকেই ওই তারকারা ছুটে এসেছিলেন। সঞ্জয় সেনের মতো নামী ব্যক্তিত্বও বলে গিয়েছেন, ঠিকপথেই এগচ্ছে খুদেরা, বাংলার ফুটবলকে বাঁচাতে অভিজিতের এই উদ্যোগ প্রশংসনীয়। তিনিও ইন্ডিয়ান অ্যারোজ দলের কোচের পদে রয়েছেন, তিনিও ছুটি নিয়ে কলকাতায় এলেন কয়েকদিনের জন্যই। অভিজিতের চোখে বড় স্বপ্ন, আরও বড় করবেন এই অ্যাকাডেমিকে। এই ফুটবলারদের খেলাবেন কলকাতা মাঠে।

```