Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য মোদী নিজে ৪৬ কোটি দিয়েছেন, দাবি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই। শুক্রবার অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, অটলবিহারী বাজপেয়ীর আমলেই বিভিন্ন রাজ্যকে ডিটেনশন ক্যাম্প বানাতে বলা হয়েছিল। মোদী ক্ষমতায় আসার পরে তাঁ

ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য মোদী নিজে ৪৬ কোটি দিয়েছেন, দাবি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 27 December 2019 13:13

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই। শুক্রবার অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, অটলবিহারী বাজপেয়ীর আমলেই বিভিন্ন রাজ্যকে ডিটেনশন ক্যাম্প বানাতে বলা হয়েছিল। মোদী ক্ষমতায় আসার পরে তাঁকে ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য ৪৬ কোটি টাকা দিয়েছিলেন। তাঁর কথায়, "বাজপেয়ী সরকারের আমলে প্রথমে ডিটেনশন ক্যাম্পের কথা শোনা যায়। বলা হয়েছিল, যে বিদেশিরা অনুপ্রবেশ করার পরে জেলে আছেন, তাঁদের কারাবাসের মেয়াদ ফুরিয়ে গেলে আটকে রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। মোদী ক্ষমতায় আসার পরে বৃহত্তম ডিটেনশন সেন্টার বানানোর জন্য ৪৬ কোটি টাকা দিয়েছিলেন। সেখানে ৩ হাজার মানুষকে রাখার কথা হয়েছিল। এখন তিনি কীভাবে বলছেন যে, দেশে কোনও ডিটেনশন সেন্টার নেই?" ২০০১ থেকে ২০১৬ পর্যন্ত গগৈ অসমে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি বলেন, তাঁর আমলে ডিটেনশন সেন্টার তৈরি হয়েছিল। গুয়াহাটি হাইকোর্ট বলেছিল, যারা ঘোষিত বিদেশি, তাদের রাখার জন্য ডিটেনশন ক্যাম্প বানাতে হবে। তরুণ গগৈয়ের মতে, মোদী সরকার এখন 'মুখরক্ষার জন্য' বলছে, দেশে কোনও ডিটেনশন সেন্টার নেই। তাঁর কথায়, "২০১৪ সালে মোদী যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি যথাযথ গুরুত্ব দিয়ে রাজ্যগুলির সঙ্গে অনুপ্রবেশকারী বা ডিটেনশন সেন্টার নিয়ে আলোচনা করেননি। এমনকি বাংলাদেশের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেননি। এখন তিনি সবাইকে বোঝাতে চাইছেন, সরকার খুব উদার। আমরা কাউকে আটক করি না।" তরুণ গগৈ বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা বা তাদের আটক করার ক্ষেত্রে কারও ধর্মীয় পরিচয় দেখা উচিত নয়। তাঁর কথায়, "বাস্তবে ডিটেনশন ক্যাম্পে মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি আছেন। কে এই হিন্দুদের আটক করেছে? বিজেপিই করেছে।" অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী চান, ডিটেনশন ক্যাম্পে বেশি কড়াকড়ি করা উচিত নয়। তাঁর কথায়, "সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের তিন বছর পরে মুক্তি দিতে হবে। সুতরাং তার জন্য ব্যবস্থা করতে হবে।"

```