Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মেয়ের সান্নিধ্যে হাসি ফুটল 'গম্ভীর' মুখে

দ্য ওয়াল ব্যুরো: পদবীতে 'গম্ভীর'। মেজাজেও তাই। তাঁর এই গাম্ভীর্য নিয়ে এবং চট করে হাসিমুখ না-দেখা যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজাও কম হয় না। কিন্তু সে সবকে তুড়ি মেরে উড়িয়ে, আপাতত বেশ খোশ মেজাজেই দেখা গেল ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে। মেয়

মেয়ের সান্নিধ্যে হাসি ফুটল 'গম্ভীর' মুখে

শেষ আপডেট: 11 June 2018 13:54

দ্য ওয়াল ব্যুরো: পদবীতে 'গম্ভীর'। মেজাজেও তাই। তাঁর এই গাম্ভীর্য নিয়ে এবং চট করে হাসিমুখ না-দেখা যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজাও কম হয় না। কিন্তু সে সবকে তুড়ি মেরে উড়িয়ে, আপাতত বেশ খোশ মেজাজেই দেখা গেল ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে। মেয়ে আজিনের সঙ্গে তিনি ছুটি কাটাচ্ছেন প্যারিসে। টুইটারে সেই বেড়ানোর ছবিও শেয়ার করেছেন গৌতম। শুধু হাসিই নয়, ছবিতে দেখা যাচ্ছে মেয়ের সঙ্গে জমিয়ে মজা করতে গিয়ে নিজের ফিটনেসের চিন্তাকেও আপাতত দূরে রেখেছেন তিনি। চলছে দেদার খাওয়া-দাওয়া। গম্ভীরের অবশ্য সেদিকে মোটেও নজর নেই। বরং খুদে সঙ্গীর সঙ্গে মজা করতেই ব্যস্ত তিনি। টুইট করে গম্ভীর লিখেছেন, আপাতত ফিটনেস আর ক্যালোরির চিন্তা শিকেয় তুলে, মন দিয়ে ডিজনি পার্কে ডোনাল্ডের সঙ্গে সময় কাটাচ্ছেন বাবা-মেয়ে। দেখুন সেই টুইট। https://twitter.com/GautamGambhir/status/1005849618834264065

```