Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেষ্টপুরের বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই দোকান, গুরুতর আহত ২

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কেষ্টপুরের রবীন্দ্রপল্লি বাজার তখন কেনাবেচা চলছে পুরোদমে। অনেক মানুষের ভিড় ছিল। তখন হঠাৎই বাজারের একটি দোকান থেকে বিকট শব্দ আসে। তারপরই সেই দোকানে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।

কেষ্টপুরের বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই দোকান, গুরুতর আহত ২

শেষ আপডেট: 21 December 2023 14:42

দ্য ওয়াল ব্যুরো: ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কেষ্টপুরের রবীন্দ্রপল্লি বাজারের এক দোকানে প্রথমে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দু'জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কেষ্টপুরের রবীন্দ্রপল্লি বাজার তখন কেনাবেচা চলছে পুরোদমে। অনেক মানুষের ভিড় ছিল। তখন হঠাৎই বাজারের একটি দোকান থেকে বিকট শব্দ আসে। তারপরই সেই দোকানে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। হুড়োহুড়ি পড়ে যায় বাজারের মধ্যে। আতঙ্কে বাজার ছাড়তে থাকেন অনেকেই। আগুন ক্রমশ পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। 

প্রথমে অন্যান্য দোকানিরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

কীভাবে আগুন লাগল? দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।


```