Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গার্ডেনরিচের কাউন্সিলর দুবাই থেকে ফিরলেন, এই সামসই ‘কিংপিন’ অভিযোগ শুভেন্দুর

কলকাতা পুরসভার ১৩৪ নং ওয়ার্ডে বহুতল ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের।

গার্ডেনরিচের কাউন্সিলর দুবাই থেকে ফিরলেন, এই সামসই ‘কিংপিন’ অভিযোগ শুভেন্দুর

কাউন্সিলর সামস ইকবাল - ফাইল চিত্র

শেষ আপডেট: 18 March 2024 13:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার ১৩৪ নং ওয়ার্ডে বহুতল ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত সাত জন। তা ছাড়া ধ্বংসস্তূপের নীচেও আরও কয়েক জন চাপা পড়ে রয়েছেন। শেষমেশ সোমবার দুপুরে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এলাকার কাউন্সিলর সামস ইকবাল।

সোমবার সকালে দুবাই থেকে কলকাতায় ফিরেছেন পুরসভার ১৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সামস। ততক্ষণে গার্ডেনরিচের দুর্ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ঘটনাস্থলে ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী। মেয়র ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বসুও সকাল সকাল ঘটনাস্থলে একপ্রস্থ ঘুরে গিয়েছেন। শুধু দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলরেরই।

এই সামস ইকবাল হাই ফ্লাইং বলে পরিচিত। কয়েক বছর আগে কলকাতা পুরসভায় একটি লাল রঙের অ্যাস্টন মার্টিন চড়ে এসেছিলেন সামস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সম্প্রতি ৫ কোটি টাকা দিয়ে একটি বেন্টলে গাড়ি কিনেছেন এই কাউন্সিলর। সেই টাকা তথা আয়ের উৎস্য নিয়েও প্রশ্ন করেছেন শুভেন্দু।  
শুভেন্দু অধিকারী কাউন্সিলর সাম ইকবালের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'শাম ইকবালই বেআইনি নির্মাণের অবিসংবাদিত রাজা। যে মানুষগুলো ধ্বংসস্তুপের নীচে মরণবাঁচন লড়াই করছেন, তাঁদের জীবনের মূল্যেই এহেন জীবনযাত্রা শাম ইকবালের।'

এই বিষয়ে তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “আমি এইসব বিষয়ে কিছুই জানি না, নির্মাণ অবৈধভাবে হচ্ছে কি না তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট দফতরের”। বহুতল ভেঙে এতগুলো মানুষের মৃত্যুর দায় কে নেবে জিজ্ঞেস করলে তিনি বলেন, ঠপ্রশাসন খতিয়ে দেখছে”। প্রমোটারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান, বলাবাহুল্য মুখে কুলুপ আঁটলেন পুরভোটে বিপুল ভোটে জয়যুক্ত কাউন্সিলর সামস ইকবাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫লক্ষ টাকা এবং আহতদের ১লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। যে বা যারা এমন বেআইনিভাবে নির্মাণ করছেন তাদের কাউকে রেয়াত করা হবে না। ওই বাড়ির প্রমোটারকেও ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।


```