Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যেতে নাহি দিব... গড়বেতার বিডিওর বদলির নির্দেশের প্রতিবাদে পথে নামলেন স্থানীয়রা

প্রিয় বিডিও সাহেবের বদলি রুখতে এবার একজোট হয়ে পথে নেমেছে স্থানীয়রা। শুক্রবার রেজার বদলির নির্দেশে স্থগিতাদেশ দাবি করে শহর পরিক্রমা করেন সকলে। 

যেতে নাহি দিব... গড়বেতার বিডিওর বদলির নির্দেশের প্রতিবাদে পথে নামলেন স্থানীয়রা

শেষ আপডেট: 28 October 2023 13:22

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে অনেক সময় এমনটা দেখা যায়। প্রিয় শিক্ষকের বদলির খবর চাউর হলেই ভেঙে পড়ে ছাত্র-ছাত্রীরা। স্যার কিংবা ম্যাডামের চলে যাওয়া আটকাতে মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু পুলিশ কিংবা প্রশাসনের আধিকারিকদের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না বললেই হয়। বরং তাঁদের বিরুদ্ধে কাজে ফাঁকি দেওয়া কিংবা কখনও অকারণে হেনস্থা করার অভিযোগ ওঠে মাঝেমধ্যেই। 
 
কিন্তু উজ্জ্বল ব্যতিক্রম হলেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার এক নম্বর ব্লকের বিডিও শেখ ওয়াসিম রেজা। তিন বছর আগে, ২০২০ সালে ব্লক ডেভলপমেন্ট অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন রেজা। এলাকায় কর্মঠ আধিকারিক হিসেবে বেশ সুনাম রয়েছে তাঁর। গ্রামের মানুষদের সঙ্গেও দিব্যি সুসম্পর্ক। সকলের সুখ-দুঃখ, অভাব অভিযোগের কথা খতিয়ে শুনে সমাধানের চেষ্টা করেন যথাসাধ্য। তাই গ্রামবাসীরাও ভালনাসেন রেজাকে। কিন্তু সম্প্রতি তাঁর বদলির অর্ডার এসেছে। আর তাতেই বিপত্তি। প্রিয় বিডিও সাহেবের বদলি রুখতে এবার একজোট হয়ে পথে নেমেছে স্থানীয়রা। শুক্রবার রেজার বদলির নির্দেশে স্থগিতাদেশ দাবি করে শহর পরিক্রমা করেন সকলে। 
 
বিডিও হিসেবে তিন বছর কাজ করলেও পশ্চিম মেদিনীপুর জেলায় রেজা পরিচিত মুখ। আগে ওই জেলাতেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। পরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজে যোগ দেওয়ার পরে সাধারণ মানুষের উন্নতিকল্পে একাধিক পদক্ষেপ নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে একটি কোচিং ক্যাম্প চালু করেছিলেন তিনি। স্থানীয়দের কাছ থেকে প্রাণঢালা ভালবাসা পেয়েছেন বরাবর। এমনকী, পশ্চিম মেদিনীপুর তথা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে পরিচিত গনগনিকে টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলার পিছনেও তিনিই ছিলেন বলে শোনা যায়। 
 
বর্তমানে রেজাকে বদলি করে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। আগামী ৩১ অক্টোবর থেকেই নতুন জায়গায় বিডিও হিসেবে কাজে যোগ দেওয়ার কথা তাঁর। কিন্তু এই রুটিন বদলি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তাই পথে নেমেছেন তাঁরা।  মানুষের এই ভালবাসায় একদিকে যেমন আপ্লুত রেজা, তেমন প্রশাসনের এই নির্দেশিকার বিষয়ে যে তাঁর কিছুই করার নেই সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

```