Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গড়বেতায় ধুন্ধুমার, ইটের ঘায়ে মাথা ফাটল বিজেপি প্রার্থীর রক্ষীর, রিপোর্ট চাইল কমিশন

বুথে ছাপ্পা মারা হচ্ছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মোংলাপোতা গ্রামের ১৯৮ ও ২০০ নম্বর বুথে।

গড়বেতায় ধুন্ধুমার, ইটের ঘায়ে মাথা ফাটল বিজেপি প্রার্থীর রক্ষীর, রিপোর্ট চাইল কমিশন

মোংলাপোতা গ্রামে উত্তেজনা।

শেষ আপডেট: 25 May 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো: বুথে ছাপ্পা মারা হচ্ছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মোংলাপোতা গ্রামের ১৯৮ ও ২০০ নম্বর বুথে।

ঘটনায় মাথা ফেটেছে সিআইএসএফের এক জওয়ানের। আক্রান্ত সংবাদমাধ্যমের একাংশ কর্মীও।

সংশ্লিষ্ট এলাকাটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এদিন বুথে ছাপ্পার খবর পেয়ে গড়বেতার ওই বুথে পৌঁছন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। অভিযোগ, বুথের কাছাকাছি পৌঁছতেই তাঁর গাড়ির দিকে তেড়ে আসে একদল লাঠিধারী লোকজন। অভিযোগ, তাঁরা প্রার্থীকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। তাতেই মাথা ফাটে বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীর। আক্রান্ত হয় সংবাদমাধ্যমের কর্মীরাও।

গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 

বিজেপি প্রার্থী প্রণত টুডুর অভিযোগ, "সকাল থেকেই গড়বেতার মোংলাপোতা এলাকায় সন্ত্রাসের খবর পাচ্ছিলাম। এ ব্যাপারে কমিশনকে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় নিজে ঘটনাস্থলে যায়। তখনই আমার গাড়ি ঘিরে হামলা চালাতে আসে। বাঁচাতে গিয়ে আমার নিরাপত্তীরক্ষীর মাথা ফেটেছে।"

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। প্রণতের অভিযোগ, "তৃণমূলের সুবিধে করে দিতে রাজ্য পুলিশ বাহিনীকে মিসগাইড করছে। তার জেরেই এই অশান্তির ঘটনা।"

তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনকে গোটা ঘটনা লিখিতভাবে জানিয়েছেন বিজেপি প্রার্থী। 


```