Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পরিবারের সামনেই তিন মহিলাকে গণধর্ষণের অভিযোগ, টাকা-গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা!

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে বাড়ির দরজা ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে চারজন অজ্ঞাত পরিচয় যুবক। অভিযোগ, পরিবারের সদস্যদের সামনেই তিন মহিলাকে গণধর্ষণ (gangrape 3 women) করেছে তারা। শুধু তাই নয়, গয়না, টাকা যা ছিল বাড়িতে সব লুঠ করে পালি

পরিবারের সামনেই তিন মহিলাকে গণধর্ষণের অভিযোগ, টাকা-গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা!

শেষ আপডেট: 22 September 2023 06:26

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে বাড়ির দরজা ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে চারজন অজ্ঞাত পরিচয় যুবক। অভিযোগ, পরিবারের সদস্যদের সামনেই তিন মহিলাকে গণধর্ষণ (gangrape 3 women) করেছে তারা। শুধু তাই নয়, গয়না, টাকা যা ছিল বাড়িতে সব লুঠ করে পালিয়েছে অভিযুক্তরা।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) পানিপাত এলাকায়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বুধবার রাতে চারজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র নিয়ে পানিপত এলাকার একটি বাড়িতে হানা দেয়। ওই বাড়ির তিন মহিলাকে ছাড়া বাকিদের দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। তারপর তাঁদের সামনেই তিন মহিলাকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা।

একই দিনে আরও একটি ঘটনা ঘটেছে পানিপতে। যেখানে গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে এক কিলোমিটার দূরে এক মহিলাকে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, সেখানেও ডাকাতির ঘটনা সামনে এসেছে। এক ব্যক্তিকে বেঁধে রেখে তাঁর স্ত্রীর ওপর হামলা করা হয়। তারপর গয়না ও টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা।

পুলিশের সন্দেহ এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। একই গ্যাংয়ের কীর্তি বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হয়েছে ইতিমধ্যেই। এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: প্রিজন ভ্যান খুলে রেখে খেতে যাওয়ার ফল, পালাল ৩ ডাকাত! সাসপেন্ড ৮ পুলিশকর্মী


```