
শেষ আপডেট: 8 January 2021 14:35
উত্তরপ্রদেশের পুলিশ টুইট করে পুরো বিষয়টা জানান। তাঁরা দাবি করেন যে এই নির্মম ঘটনাটি ঘটে ৩১ ডিসেম্বর ২০২০তে। ঘটনাটি জানার পরেই দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে পুলিশ। আপাতত ৩ জন অভিযুক্তই রয়েছে পুলিশের হেফাজতে। এরই সঙ্গে পুলিশের তরফ থেকে জানানো হয় যে এটি একটি প্রোটেক্টেড স্পিসিস ডলফিন।
চরম নিষ্ঠুতার পরিচয় দিয়েছেন তাঁরা। মানুষ হয়েও মানবিকতার লেশ মাত্র নেই তাঁদের শরীরে! একদিকে বৃষ্টি অন্যদিকে অবলা প্রাণীর রক্তে ভেসে গেছে বছরের শেষ দিনটা! যদিও ভিড় থেকে শোনা গেছে কেউ কেউ বলছেন, "ফালতু মে মার রাহি হো!" কিন্তু যিনি মারচ্ছিলেন তাঁর কোনও হুঁশ ছিল না, কোনও বারণই কানে তোলেননি তিনি।
https://twitter.com/ParveenKaswan/status/1347517681109385216
ভিডিওতে স্পষ্ট দেখা গেছে একজন কুড়ুল দিয়ে ডলফিনটিকে একেবারে ফালা ফালা করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না ডলফিনটি মারা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত সেটা ওপর অত্যাচার করেন এই মানুষরূপী পশুরা।
বন বিভাগের এক কর্মকর্তা জানান যে, তিনি খালের পাশে একটি ডলফিনটিকে প্রাণহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি এফআইআর এ আরও বলেন যে, গ্রামবাসীরা ভিড় করে ডলফিনটাকে দেখচ্ছিলেন কিন্ত ঘটনাটা কীভাবে ঘটেছে জানতে চায়লে কেউ প্রথমে মুখ খুলতে চাননি! খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন তিনি, আর তখনই ধরা পড়ে যে কুড়ুলের আঘাতেই মৃত্যু হয়েছে ডলফিনটির।