Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

গঙ্গাসাগরে এসে হঠাৎ অসুস্থ মহিলা, তড়িঘড়ি এয়ার অ্যাম্বুল্যান্সে করে আনা হল কলকাতায়

শুক্রবার সকালে সেই মেলায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা পুণ্যার্থী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে কলকাতায় আনা হচ্ছে বলে খবর।

গঙ্গাসাগরে এসে হঠাৎ অসুস্থ মহিলা, তড়িঘড়ি এয়ার অ্যাম্বুল্যান্সে করে আনা হল কলকাতায়

শেষ আপডেট: 12 January 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: উদ্বোধনের আগে থেকেই গঙ্গাসাগরে ভিড় বাড়াতে শুরু করেছেন পুণ্যার্থীরা। রাজ্যের লোক তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে গঙ্গাসাগরে। শুক্রবার সকালে সেই মেলায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা পুণ্যার্থী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে কলকাতায় আনা হচ্ছে বলে খবর।

জানা গেছে, বিহারের সীতামারহির বাসিন্দা সুমিত্রা দেবী। বছর ৫৫-এর এই মহিলা গঙ্গাসাগরে এসেছিলেন। কিন্তু শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন। ভিড়ের মধ্যে থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল ক্যাম্পে। সেখানে চিকিৎসকরা সুমিত্রা দেবীকে পরীক্ষা করে জানান তাঁর ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক (টিআইএ) হয়েছে।

ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক (টিআইএ) হল এক ধরনের স্ট্রোক যার স্থায়িত্ব মাত্র কয়েক মিনিটের। মস্তিষ্কে রক্ত সঞ্চালন সামান্য সময়ের জন্য ব্যাহত হলে এই স্ট্রোকটি হয়। চিকিৎসকরা পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেন সুমিত্রা দেবীকে কলকাতায় পাঠানো হবে। এমআর বাঙ্গুরে স্থানান্তরিত করার কথা লিখে দেন চিকিৎসকরা।

তারপরই স্থানীয় প্রশাসন সুমিত্রাদেবীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করে। সকাল ১১টা ১৫মিনিট নাগাদ গঙ্গাসাগর থেকে হেলিকপ্টার ছাড়ে। সেটি নামবে হাওড়ার ডুমুরজোলাতে। সেখান অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হবে বাঙ্গুরে।

গতবারের তুলনায় এবার মেলায় ভিড় আরও বাড়বে বলে মনে করছে পুলিশ-প্রশাসন। সেইমতো আগাম ব্যবস্থাও নেওয়া হয়েছে। দিকে দিকে ব্যারিকেড করা হয়েছে ভিড় নিয়ন্ত্রণের জন্য। সেইসঙ্গে সিসি ক্যামেরাও বসানো হয়েছে। কড়া নজরদারি চালাতে ভিড়ের মধ্যে সাদা পোশাকে পুলিশ থাকছে। বাড়ানো হয়েছে ভলান্টিয়ারের সংখ্যাও। মেডিক্যাল ক্যাম্প ও এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করা হয়েছে। রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু থাকছে ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত।


```