Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গাদূষণ ঠেকাতে চার মাস অনশন, মারা গেলেন জি ডি আগরওয়াল

দ্য ওয়াল ব্যুরো : অবিলম্বে গঙ্গাকে দূষণমুক্ত করার দাবি জানিয়ে আমরণ অনশনে বসেছিলেন গত ২২ জুন। বুধবার পুলিশ তাঁকে হৃষিকেশে এইমসে ভর্তি করে। বৃহস্পতিবার মারা গেলেন পরিবেশকর্মী জি ডি আগরওয়াল। বয়স হয়েছিল ৮৭। হাসপাতাল থেকে জানিয়েছে, তিনি হৃদরোগে

গঙ্গাদূষণ ঠেকাতে চার মাস অনশন, মারা গেলেন জি ডি আগরওয়াল

শেষ আপডেট: 11 October 2018 18:43

দ্য ওয়াল ব্যুরো : অবিলম্বে গঙ্গাকে দূষণমুক্ত করার দাবি জানিয়ে আমরণ অনশনে বসেছিলেন গত ২২ জুন। বুধবার পুলিশ তাঁকে হৃষিকেশে এইমসে ভর্তি করে। বৃহস্পতিবার মারা গেলেন পরিবেশকর্মী জি ডি আগরওয়াল। বয়স হয়েছিল ৮৭। হাসপাতাল থেকে জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। জি ডি আগরওয়াল স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ নামেও পরিচিত ছিলেন। একসময় আইআইটি কানপুরের অধ্যাপনা করেছেন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরও সদস্য ছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক চিঠি দিয়ে দাবি করেন, গঙ্গাকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হোক। 'আইআইটিয়ান্স ফর ক্লিন গঙ্গা' নামে এক সংগঠনের দাবি, সরকার তাঁর দাবিতে কান দেয়নি। অনশনের দিনগুলিতে জলের সঙ্গে মধু মিশিয়ে খেতেন জি ডি আগরওয়াল। পরে তাঁর মনে হয়েছিল, সব আন্দোলন ব্যর্থ হয়েছে।  সেজন্য শেষের দিকে জলপান সুদ্ধু ছেড়ে দিয়েছিলেন। কেন্দ্রীয় নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রী নীতিন গাদকারি গত অগাস্টে বলেছিলেন, ২০১৯ সালের মধ্যে গঙ্গা ৭০-৮০ শতাংশ দূষণমুক্ত হবে। ২০২০ সালের মধ্যে আর দূষণ থাকবেই না। জি ডি আগরওয়ালের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। https://twitter.com/narendramodi/status/1050402246008217600

```