Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজে কদমতলা ঘাটে সাজো সাজো রব, বৃহস্পতিবার শুরু গঙ্গা আরতি, উদ্বোধনে মুখ্যমন্ত্রী স্বয়ং

দ্য ওয়াল ব্যুরো: হুগলির কোন্নগরে গঙ্গার ধারে বারো মন্দির ঘাটে মাসখানেক আগেই শুরু হয়েছিল গঙ্গা আরতি (Ganga Aarti)। এরপর একই ধাঁচে কলকাতার বেশ কিছু গঙ্গার ঘাটে আরতির সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন, যার মধ্যে ছিল বাজে কদমতলা ঘাটও (Baje Kadamtala G

বাজে কদমতলা ঘাটে সাজো সাজো রব, বৃহস্পতিবার শুরু গঙ্গা আরতি, উদ্বোধনে মুখ্যমন্ত্রী স্বয়ং

শেষ আপডেট: 1 March 2023 12:02

দ্য ওয়াল ব্যুরো: হুগলির কোন্নগরে গঙ্গার ধারে বারো মন্দির ঘাটে মাসখানেক আগেই শুরু হয়েছিল গঙ্গা আরতি (Ganga Aarti)। এরপর একই ধাঁচে কলকাতার বেশ কিছু গঙ্গার ঘাটে আরতির সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন, যার মধ্যে ছিল বাজে কদমতলা ঘাটও (Baje Kadamtala Ghat)। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই সেখানে শুরু হবে গঙ্গা আরতি।

বারাণসীর ধাঁচে গঙ্গা আরতি হবে কলকাতায় তা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিবসে এই ঘাটে আরতির প্রস্তুতি শুরু হয়েছিল। সমস্ত কাজ শেষ হওয়ার পর অবশেষে বৃহস্পতিবার থেকে সেই গঙ্গা আরতি শুরু হবে। জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত থেকে বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ১৫ জন পুরোহিতের উপস্থিতিতে শুরু হতে পারে এই গঙ্গা আরতি। অনুষ্ঠানের সূচনা পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির থাকবেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশি-সহ অন্যান্য শীর্ষ আধিকারিকেরা। জানা গেছে, গঙ্গা আরতি শুরু করার পাশাপাশি দেবী গঙ্গার একটি মূর্তিও উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত নভেম্বরেই বারাণসীর ঘাটের আদলে কলকাতাতেও গঙ্গা আরতি হওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় গঙ্গা আরতির ব্যবস্থা করার জন্য কলকাতা পুরসভাকে নির্দেশও দেন তিনি। কলকাতা পুরসভার এক শীর্ষ আধিকারিকের কথায়, মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেই কোন ঘাটে গঙ্গা আরতি শুরু করা যায় সেই ব্যাপারে সমীক্ষা করেছিল পুরসভা। সেইসময়েই বাবুঘাট, প্রিন্সেপ ঘাটের পাশাপাশি বাজে কদমতলা ঘাটের নামও উঠে আসে। এরপরই একাধিক সমীক্ষা শেষে বাজে কদমতলা ঘাটকেই বেছে নেওয়া হয়।

পঞ্চায়েত ভোট এখনই ঘোষণা করা যাবে না, শুভেন্দুর মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল


```