Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

দু’বার গ্যালান্ট্রি, একাধিক জঙ্গি দমন অভিযানে সাফল্য, লস্কর কম্যান্ডার হায়দারকে খতম করেই শহিদ হয়েছেন কর্নেল আশুতোষ

দ্য ওয়াল ব্যুরো: লস্কর-ই-তৈবার কম্যান্ডার উত্তর কাশ্মীরের ত্রাস হায়দারকে মারার লক্ষ্য পূরণ হয়েছে। এই লস্কর জঙ্গিকে নিজের হাতে সাজা দেবেন বলেছিলেন, তা দিয়েওছেন রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের সাহসী কর্নেল আশুতোষ শর্মা। কর্তব্যে, নি

দু’বার গ্যালান্ট্রি, একাধিক জঙ্গি দমন অভিযানে সাফল্য, লস্কর কম্যান্ডার হায়দারকে খতম করেই শহিদ হয়েছেন কর্নেল আশুতোষ

শেষ আপডেট: 2 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লস্কর-ই-তৈবার কম্যান্ডার উত্তর কাশ্মীরের ত্রাস হায়দারকে মারার লক্ষ্য পূরণ হয়েছে। এই লস্কর জঙ্গিকে নিজের হাতে সাজা দেবেন বলেছিলেন, তা দিয়েওছেন রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের সাহসী কর্নেল আশুতোষ শর্মা। কর্তব্যে, নিষ্ঠায়, দেশ রক্ষার লড়াইয়ে জিতেছেন কর্নেল। মৃত্যুও তাই হারাতে পারেনি দেশের জন্য প্রাণ দেওয়া এই বীর শহিদ জওয়ানকে। সেনা বীরত্বের অন্যতম বড় সম্মান গ্যালান্ট্রি পেয়েছেন দু’বার। কাশ্মীরে একাধিক জঙ্গি দমন অভিযানে তাঁর সাফল্যের কথা শোনা যায়। রবিবার কুপওয়ারার হান্দওয়ারার এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করে শহিদ হয়েছেন ২১ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের এই ডাকাবুকো কর্নেল। হান্দওয়ারা এনকাউন্টারে শহিদ হয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের আরও তিন জওয়ান ও জম্মু-কাশ্মীরের এক পুলিশ কর্মী। নদার্ন কম্যান্ড জানিয়েছে, শহিদ জওয়ানদের মধ্যে রয়েছেন মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ, ল্যান্স নায়েক দীনেশ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেকটর শাকিল কোয়াজি।

কর্নেল আশুতোষ শর্মা ও মেজর অনুজ সুদ

কর্নেল আশুতোষ শর্মার বীরত্বের অনেক কাহিনিই সেনাদের মুখে মুখে ফেরে। জন্ম উত্তরপ্রদেশের বুলন্দশহরে। পরিবারে রয়েছেন স্ত্রী ও ১২ বছরের একটি মেয়ে। লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে সেনা জীবন শুরু হয় কর্নেলের। রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নে রয়েছেন গত দু’বছর ধরে। এই দু’বছরে জম্মু-কাশ্মীরের একাধিক জঙ্গি দমন অভিযানের নেতৃত্ব দিয়েছেন কর্নেল আশুতোষ। তাঁর তত্ত্বাবধানে বহুবার জঙ্গি এনকাউন্টারে সাফল্য পেয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। শোনা যায়, তাঁর সাহস ও বীরত্ব ছিল অতুলনীয়। গ্রেনেড হাতে ছুটে আসা জঙ্গিকে নির্ভুল লক্ষ্যে গুলিতে ঝাঁঝরা করে জওয়ানদের বাঁচিয়েছিলেন তিনি। খতম করেছেন অনেক দুর্ধর্ষ সন্ত্রাসবাদীকেও। ১৮ মাসের মধ্যে দু’বার সেনা পদক পেয়েছেন কর্নেল আশুতোষ। প্রথম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পান ২০১৮ সালে। প্রজাতন্ত্র দিবসের দিনে। সেই সময় তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ও ২১ রাষ্ট্রীয় রাইফেলসের সেকেন্ড ইন কম্যান্ড। উপত্যকায় এক জঙ্গি দমন অভিযানে সাফল্য মেলার পরেই এই সম্মান দেওয়া হয় তাঁকে। দ্বিতীয় গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছিলেন গত বছর ২০১৯ সালে। আরও একটি দুর্ধর্ষ অভিযানে জঙ্গিদের নিকেশ করে এই সম্মান পেয়েছিলেন কর্নেল আশুতোষ।

আরও পড়ুন: হান্দেওয়ারায় শহিদ জওয়ানদের বলিদান দেশ কোনওদিন ভুলবে না, টুইট বার্তা মোদীর

“কর্নেল আশুতোষ শর্মা সবসময় বলতেন লস্কর কম্যান্ডার হায়দারকে নিজের হাতে খতম করবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে, লক্ষ্যে সফল হয়েছেন শহিদ কর্নেল”, বলেছে সেনা সূত্র। শনিবারের রাত থেকেই যে এনকাউন্টার শুরু হয়েছিল রবিবার ভোরে তাই বড় আকার নেয়। হান্দওয়ারার চাঙ্গিমুল্লা ঘাঁটিতে লস্কর জঙ্গিরা কয়েকজন স্থানীয়কে বন্দি করে রেখেছে এমন খবর পেয়েই রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশের বাহিনীকে নিয়ে সেই এলাকা ঘিরে ফেলেন কর্নেল আশুতোষ। রাজওয়ার জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। কিন্তু সেখানে জঙ্গিদের হদিশ পাওয়া যায়নি। পরে গোপন সূত্রে বাহিনী খবর পায়, চাঙ্গিমুল্লাতেই একটি বাড়িতে কয়েকজনকে বন্দি করে রেখেছে জঙ্গিরা। ওই জঙ্গিদের মধ্যে লস্কর কম্যান্ডার হায়দারও আছে বলে খবর মেলে। ২০১৭ সালে পাকিস্তান থেকে উপত্যকায় এসে ঘাঁটি গাড়ে এই হায়দার। উত্তর কাশ্মীরের একাধিক নাশকতায় নাম ছিল এই লস্কর কম্যান্ডারের। প্রতিবারই সেনার হাত গলে পালাতে সক্ষম হয়েছে এই লস্কর জঙ্গি, কিন্তু এবার হায়দারকে কব্জা করতে লক্ষ্য স্থির করেই রেখেছিলেন কর্নেল আশুতোষ। [caption id="attachment_216708" align="aligncenter" width="1280"] পরিবারের সঙ্গে কর্নেল আশুতোষ শর্মা। ছবি সূত্র: টুইটার[/caption]

আরও পড়ুন: পাঁচ জওয়ান শহিদ, খতম দুই জঙ্গি, কী ভাবে চলেছিল হান্দেওয়ারা এনকাউন্টার

সেনা সূত্রে জানা গেছে, চাঙ্গিমুল্লার যে বাড়িটাতে জঙ্গিরা আস্তানা গেড়েছিল সেই বাড়ি প্রথমে ঘিরে ফেলা হয়। সেনার উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। গুলির লড়াই চলে কয়েক ঘণ্টা। সেই সময় কর্নেল আশুতোষ ঠিক করেন কয়েকজনকে নিয়ে বাড়িতে ঢুকে জঙ্গিদের কব্জা করবেন তিনি। সেই সময় বাইরে থেকে তাদের গুলির লড়াইতে ব্যস্ত রাখবে সেনাবাহিনী। মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ, ল্যান্স নায়েক দীনেশ ও জম্মু-কাশ্মীর পুলিশের অফিসার শাকিলকে নিয়ে নিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। এরপরে দীর্ঘক্ষণ তাঁদের সাড়া না মেলায় বাড়ি বাইরে থেকে গুলি ছোড়া আরও বাড়িয়ে দেয় সেনাবাহিনী। ভোরের দিকে দুই জঙ্গির মৃত্যু নিশ্চিত হতেই বাকিরা ওই বাড়িটিতে প্রবেশ করেন। তখনই কর্নেল-সহ পাঁচ জনের দেহ উদ্ধার হয়। নিকেশ হওয়া দুই জঙ্গির মধ্যে একজন লস্কর কম্যান্ডার হায়দার সেটা নিশ্চিত করেছে নর্দার্ন কম্যান্ড। হান্দওয়ারা এনকাউন্টারে পাঁচ জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতও। “এই বীর সেনাদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।” “দেশের জন্য প্রাণ দিয়েছেন বীর জওয়ানরা। তাঁদের মৃত্যু দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক”, বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

```