
শেষ আপডেট: 16 November 2018 02:02
চেন্নাইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্র পার করে ভূখণ্ডে এসে পড়া এই ঘূর্ণিঝড়ের তীব্রতা অনেকটাই বেশি৷ সেটা মাথায় রেখে প্রায় ৭৬ হাজার মানুষকে সরানো হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে। বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ ইতিমধ্যেই নাগাপট্টনম, তিরুওয়ারুর, কুড্ডালোর এবং রামনাথপুরম-সহ সাত জেলার সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে৷ নৌসেনাবাহিনী জানিয়েছে, সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷