Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মামলা চলার মধ্যেই নির্বাচন, গাইঘাটা সমবায় সমিতির দখল নিল বামেরা

মামলা এখনও চলছে। তার মধ্যেই সমবায় কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে। এই নির্বাচনে অবশেষে জয়ের হাসি হাসল বামেরাই। 

মামলা চলার মধ্যেই নির্বাচন, গাইঘাটা সমবায় সমিতির দখল নিল বামেরা

শেষ আপডেট: 4 December 2023 17:10

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রায় এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছিল গাইঘাটা ব্লকের ডুমা এলএস প্রাইমারি কো-অপারেটিভ কমিটির। নতুন কমিটি গঠনে নির্বাচন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বামেরা। সেই মামলা এখনও চলছে। তার মধ্যেই সমবায় কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে। এই নির্বাচনে অবশেষে জয়ের হাসি হাসল বামেরাই। 

ডুমা সমবায়ে মোট আসন সংখ্যা ৫১টি। ২০২২ সালের এপ্রিল মাসে বাম বোর্ডের মেয়াদ শেষ হয় যায়। বামেদের অভিযোগ, তার পর থেকে তারা নির্বাচন করতে চাইলেও শাসকদল নির্বাচন করাতে চায়নি। ফলে তাঁরা হাইকোর্ট দ্বারস্থ হয়। সেই মামলার রায় বের হয়নি। এই পরিস্থিতে রবিবার ডুমা সমবায়ে নির্বাচন হয়। এই নির্বাচনে বিজেপি প্রার্থী দেয়নি। বামেদের সঙ্গে লড়াই হয় তৃণমূলের। সেখানে ৪০ টি আসনে জয়ী হয়েছে বামেরা। তৃণমূলের ঝুলিতে যায় ১১ টি আসন। সমবায় দখল করতে নতুনভাবে উদবুদ্ধ বামেরা।  

গত বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে বামেরা গাইঘাটায় ভাল ফল করতে পারেনি। ফলে কাস্তে হাতুড়ি শিবিরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এতদিন পর সমবায় সমিতির ভোটে জয়লাভ করায় দল নিয়ে কিছুটা আশার আলো দেখতে পেয়েছেন বাম কর্মী-সমর্থকরা।   

এ বিষয়ে তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, ওই সমবায় বোর্ডে বেশিরভাগই ভোটার বামেদের। এই জয়ে লোকসভার নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলেই মত তাঁর।


```