Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পার্টিকে ধ্বংস করতে চান, জি-২৩ নেতাদের সমালোচনায় খাড়গে, পাল্টা জবাব বিক্ষুব্ধদেরও

দ্য ওয়াল ব্যুরো : বছরখানেক আগে কংগ্রেসের ২৩ জন নেতা দলনেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে সংগঠনে বড় ধরনের পরিবর্তন দাবি করেছিলেন। সেই নেতাদের গ্রুপ অব ২৩ বা জি-২৩ বলা হয়। সোমবার তাঁদের কড়া সমালোচনা করেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।

পার্টিকে ধ্বংস করতে চান, জি-২৩ নেতাদের সমালোচনায় খাড়গে, পাল্টা জবাব বিক্ষুব্ধদেরও

শেষ আপডেট: 24 August 2021 03:17

দ্য ওয়াল ব্যুরো : বছরখানেক আগে কংগ্রেসের ২৩ জন নেতা দলনেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে সংগঠনে বড় ধরনের পরিবর্তন দাবি করেছিলেন। সেই নেতাদের গ্রুপ অব ২৩ বা জি-২৩ বলা হয়। সোমবার তাঁদের কড়া সমালোচনা করেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, কোভিড অতিমহামারীর সময় জি-২৩ নেতাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। যে দল তাঁদের অনেক কিছু দিয়েছে, তাকে ধ্বংস করতে চান তাঁরা। একটি সূত্রে জানা যায়, জি-২৩ নেতারা শীঘ্রই ওই মন্তব্যের জন্য খাড়গের বিরুদ্ধে সোনিয়ার কাছে অভিযোগ জানাবেন। জি-২৩ নেতাদের অন্যতম কপিল সিব্বল বলেন, রাজনীতিতে সবসময় ভেবেচিন্তে কথা বলা উচিত। খাড়গের মতো নেতার জানা উচিত, আমরা দল গড়তে সাহায্য করেছি। কংগ্রেসকে অনেক কিছু দিয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের আত্মাকে বাঁচাতে চাইছি। আমরা গঠনমূলক কিছু করার কথা ভাবি। রাজ্যসভায় কংগ্রেসের ডেপুটি লিডার আনন্দ শর্মা বলেন, "আমি সারা জীবন কংগ্রেসের সদস্য। কংগ্রেসের নীতি ও আদর্শে আমি বিশ্বাস করি। সোনিয়া গান্ধীর প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আমি চাই কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে বর্তমান চ্যালেঞ্জের মোকাবিলা করুক।" লোকসভার সাংসদ শশী তারুর বলেন, খাড়গের মন্তব্য দুর্ভাগ্যজনক। কংগ্রেসের সদস্যদের উচিত পরস্পরকে সম্মান করা। আমি খাড়গেকে শ্রদ্ধা করি। আশা করি তিনি বুঝবেন, আমরাও তাঁর মতো দলকে শক্তিশালী করতে চাই। জি-২৩ গোষ্ঠীর অপর নেতা মনীশ তেওয়ারি বলেন, "ব্যক্তিগতভাবে মল্লিকার্জুন খাড়গেকে আমি গভীর শ্রদ্ধা করি। আমি কোভিডের প্রথম ও দ্বিতীয় ওয়েভের সময় কোনও কাজ করেছি কিনা, সেকথা তিনি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করতে পারতেন।" গত ফেব্রুয়ারি মাসে জি-২৩ নিয়ে কংগ্রেসকে খোঁচা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরে শান্তিতে আঞ্চলিক নির্বাচন হওয়ায় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। রাজ্যসভায় তাঁর প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেন। মোদী বলেন, "গুলাম নবিজি সবসময় ভদ্রভাবে কথা বলেন। কখনও কটু শব্দ বলেন না। তাঁর থেকে আমাদের শেখা উচিত। আমি তাঁকে সম্মান করি। তিনি জম্মু-কাশ্মীরে ভোটের প্রশংসা করেছেন। কিন্তু একটা ব্যাপারে আমি উদ্বিগ্ন। কংগ্রেস তাঁর এই প্রশংসা যথাযথভাবে নিতে পারবে তো? জি-২৩ গোষ্ঠীর মতামত বলে উড়িয়ে দেবে না তো?"

```