Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জি-২০’র সময় ক্যাম্পাস বন্ধ, ধর্না-সমাবেশ করলে কঠোর সাজা, হুঁশিয়ারি বিজ্ঞপ্তি জামিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯-১০ সেপ্টেম্বর গোটা ক্যাম্পাসই বন্ধ থাকবে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia) বিশ্ববিদ্যালয়ে। তবে যে কোনও ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খোলা থাকে। গবেষণা-সহ অ্যাকাডেমিক কাজের জন্য সারা

জি-২০’র সময় ক্যাম্পাস বন্ধ, ধর্না-সমাবেশ করলে কঠোর সাজা, হুঁশিয়ারি বিজ্ঞপ্তি জামিয়ায়

শেষ আপডেট: 31 August 2023 04:28

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯-১০ সেপ্টেম্বর গোটা ক্যাম্পাসই বন্ধ থাকবে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia) বিশ্ববিদ্যালয়ে। তবে যে কোনও ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি খোলা থাকে। গবেষণা-সহ অ্যাকাডেমিক কাজের জন্য সারা বছরই খোলা থাকে সংশ্লিষ্ট বিভাগ।

কিন্তু ৯-১০ সেপ্টেম্বর ব্যতিক্রম। কারণ, ওই দু’দিন দিল্লিতে বসতে চলেছে জি-২০ (G20 summit) ভুক্ত দেশগুলির সম্মেলন। তাতে সদস্য এবং অতিথি মিলিয়ে মোট ৩০টি দেশের রাষ্ট্রপ্রধানেরা যোগ দেবেন। এছাড়া সব মিলিয়ে অতিথির সংখ্যা পাঁচশোর বেশি। সেই কারণে ওই দু’দিন গোটা ক্যাম্পাসই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

G20 summit, Jamia Millia Islamia, students
তবে এখানেই থেমে না থেকে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হস্টেলে থাকা পড়ুয়ারা ওইদিন ক্যাম্পাসের ভিতরে এবং লাগোয়া চত্বরে কোনও ধরনের ধর্না, সমাবেশ ইত্যাদি করতে পারবে না। বলা হয়েছে, অ্যাকাডেমিক-নন অ্যাকাডেমিক কোনও ইস্যুতেই জমাবেশ নিষিদ্ধ। এই জাতীয় কিছু করলে কঠোর সাজার মুখে পড়তে হবে। (Jamia Millia Islamia)

এমনিতে ওই দু’দিন দিল্লির কিছু এলাকায় কার্যত লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়ে রেখেছে প্রশাসন। দিল্লিবাসীকে দিন দশেক আগে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন। রাজধানীর অর্ধেকের বেশি এলাকায় বাস, লরি, প্রাইভেট কার চলাচল বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও। এমনকী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি ওই দু’দিন কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম চালু করেছে।

কিন্তু জামিয়া নিয়ে কর্তৃপক্ষের কঠোর বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছে, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের কথা বিবেচনায় রেখে এই কড়াকড়ি। বিদেশি অতিথিরা রাজধানীতে থাকাকালে কোনও অশান্তির ঘটনা যাতে না ঘটে সে জন্যই এই নির্দেশ।

জেএনইউ-সহ রাজধানীর প্রধান উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকেও পুলিশ ও গোয়েন্দাদের বিশেষ নজর রয়েছে। যাতে কোনওভাবেই বিক্ষোভ, ধর্না, অশান্তির জেরে জি-২০ সম্মেলন থেকে দেশবাসীর নজর সরে না যায়। বিজ্ঞপ্তি সম্পর্কে বিশ্ববদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার কিংবা কর্তৃপক্ষের অন্য কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিল্লিতে রাহুল-অভিষেক একান্ত বৈঠক, কী কথা হল সনিয়া-পুত্র ও মমতার ভাইপোর


```