Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ব্রিটেনে খলিস্তানি আক্রমণ কিছুতেই সহ্য করব না! ভারতে পা দিয়েই ঝাঁঝালো বার্তা সুনকের

দ্য ওয়াল ব্যুরো: জি২০ শীর্ষ সম্মেলনে (G20 summit 2023) যোগ দেওয়ার জন্য শুক্রবার বিকেলেই সস্ত্রীক ভারতে এসে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারতে এসেই খলিস্তানি জঙ্গিদের (khalistani threat) কড়া হাত

ব্রিটেনে খলিস্তানি আক্রমণ কিছুতেই সহ্য করব না! ভারতে পা দিয়েই ঝাঁঝালো বার্তা সুনকের

শেষ আপডেট: 9 September 2023 02:46

দ্য ওয়াল ব্যুরো: জি২০ শীর্ষ সম্মেলনে (G20 summit 2023) যোগ দেওয়ার জন্য শুক্রবার বিকেলেই সস্ত্রীক ভারতে এসে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারতে এসেই খলিস্তানি জঙ্গিদের (khalistani threat) কড়া হাতে দমন করার বার্তা দিলেন সুনক। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে ভারত এবং ব্রিটেন হাত মিলিয়ে একসঙ্গে লড়াই করতে চলেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী (Rishi Sunak) জানান, খলিস্তানপন্থী জঙ্গিদের বারবার হামলার ঘটনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 'আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যুক্তরাজ্যে এরকম কোনও চরমপন্থা বা সহিংসতা একেবারেই গ্রহণযোগ্য নয়। সেই কারণেই আমরা পিকেই (PKE) মোকাবিলায় ভারত সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছি,' জানিয়েছেন ঋষি।

'আমাদের নিরাপত্তামন্ত্রী সম্প্রতি ভারতে এসেছিলেন। আমরা যাতে এই ধরনের সহিংস চরমপন্থী আচরণকে একেবারে নির্মূল করতে পারি তার জন্য আমাদের বিভিন্ন গোয়েন্দা দলগুলি একসঙ্গে কাজ করছে। এটা একেবারেই ঠিক নয় এবং ব্রিটেনে আমি কিছুতেই এটা বরদাস্ত করব না,' আরও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, জি২০ শীর্ষ সম্মেলনের আগে (G20 summit 2023) গত মাসে ভারতে এসেছিলেন ব্রিটেনের নিরাপত্তা মন্ত্রী টম টুগেনঢাত। তিনি লন্ডনের ভারতীয় কূটনীতিবিদদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ঘটনাকে পুরোপুরি ব্রিটেনের সমস্যা বলে দাবি করে তিনি জানান, 'আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই। এটা ব্রিটেনে ঘটা কোনও ভারতীয় সমস্যা নয়। যে মুহূর্ত থেকে ব্রিটেনের নাগরিকরা চরমপন্থী কার্যকলাপে লিপ্ত হন, তখন থেকে সেটা যুক্তরাজ্যেরই সমস্যা হয়ে ওঠে। তাই ব্রিটিশ নাগরিকদের কোনওভাবে যদি উগ্রপন্থী বানানোর চেষ্টা করা হয়, ব্রিটেন সরকার তা কড়া হাতে দমন করবে।'

প্রসঙ্গত, গত মার্চ মাসে খলিস্তানি জঙ্গিরা যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনে আক্রমণ চালিয়েছিল। সেখান থেকে ভারতের জাতীয় পতাকা খুলে ফেলে দেয় তারা। ভারতে যখন খলিস্তানপন্থী নেতা অমৃত পাল সিং-এর সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পাঞ্জাব পুলিশ, ঠিক তার একদিন পরেই এই ঘটনা ঘটেছিল। এই ঘটনাকে অসম্মানজনক বলে আখ্যা দিয়েছিলেন ব্রিটেনের ব্যবসা এবং বাণিজ্যমন্ত্রী।

গত মাসেই এ ব্যাপারে ভারত এবং ব্রিটেনের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছিল। তারপর শুক্রবারের বৈঠকে এই বার্তা দেন সুনক। একই সঙ্গে ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খোলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'একটি বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করার বিষয়ে প্রধানমন্ত্রী মোদী এবং আমি খুবই উৎসাহী।' তবে তিনি একথাও জানিয়ে দিয়েছেন, ব্যবসায়িক চুক্তি সম্পূর্ণ হতে সময় লাগে। তার জন্য দুই দেশকেই সমানভাবে কাজ করতে হবে।

সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, উচ্চশিক্ষা, গবেষণা, বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞানের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে তিনি উৎসাহী। 'ভারত এবং ব্রিটেন প্রযুক্তিক্ষেত্রে বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশগুলির মধ্যে অন্যতম। তাই আমরা একসঙ্গে কাজ করলে অনেক বেশি কর্মসংস্থান, ব্যবসা তৈরি করতে পারব, বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানেও সাহায্য করতে পারব,' জানিয়েছেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী।

কুড়মি নেতা রাজেশ মাহাতোর বদলির সিদ্ধান্ত প্রত্যাহার, অভিষেকের কনভয়ে হামলায় গ্রেফতার হয়েছিলেন


```