
শেষ আপডেট: 9 September 2023 05:31
দ্য ওয়াল ব্যুরো: জি-২০ সম্মেলন (G20 Summit 2023) উপলক্ষে প্রগতী ময়দান এখন ভারত মণ্ডোপম। শনিবার সকালে ৯’টায় সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সাড়ে ৯’টা থেকে আসতে শুরু করেন বিদেশি অতিথিরা। তার আগে আধ ঘণ্টা প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন।
বসুধৈব কুটুম্বকম্, এই সংস্কৃত বাগধারাই হল জি-২০ সম্মেলনে ভারতের প্রধান ঘোষণা। গোটা বিশ্ব আমার আত্মীয়, এই ঘোষণাকে সামনে রেখেই তৈরি হয়েছে সম্মেলনে থিম, এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। অতিথি আপ্যায়নে তাই সামনে সারিয়ে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। কোনারক সূর্য মন্দিরের আদলে তৈরি মণ্ডপের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী একটু আগে একে একে ৩০জন অতিথিকে স্বাগত জানান (welcomed the 30 guests)। সাড়ে ১০’টায় শুরু হয়েছে সম্মেলন।
এরই মধ্যে ভারতের কূটনৈতিকমহল এখনও পর্যন্ত সবচেয়ে খুশি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ঘোষণায়। ভারতের মাটিতে পা দিয়েই তিনি ঘোষণা করেছেন, ব্রিটেনে খলিস্তানি কার্যকলাপ কিছুতেই বরদাস্ত করা হবে না। দিল্লির কূটনৈতিক মহল মনে করছে, এই ঘোষণা ভারতেও খলিস্তানি কার্যকলাপ মোকাবিলায় সহায়ক হবে। এখন দেখার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডাই খলিস্তানি ইস্যুতে মুখ খোলেন কি না। ব্রিটেনের থেকেও কানাডায় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা বেশি সক্রিয়।
আরও পড়ুন: জি২০: ভারত ও ইউরোপের সঙ্গে জুড়বে মধ্যপ্রাচ্য! ভারত-সৌদি-মার্কিন ত্রিপাক্ষিক চুক্তি