Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জি২০: ভারত ও ইউরোপের সঙ্গে জুড়বে মধ্যপ্রাচ্য! ভারত-সৌদি-মার্কিন ত্রিপাক্ষিক চুক্তি

দ্য ওয়াল ব্যুরো: আজ শনিবার থেকে নয়াদিল্লিতে বসে চলেছে জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit 2023) আসর। ইতিমধ্যেই মার্কিন প্রধানমন্ত্রী জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঋষি সুনক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসে পৌঁছেছেন ভারতে। সূত্রের খবর, এ

জি২০: ভারত ও ইউরোপের সঙ্গে জুড়বে মধ্যপ্রাচ্য! ভারত-সৌদি-মার্কিন ত্রিপাক্ষিক চুক্তি

শেষ আপডেট: 9 September 2023 05:19

দ্য ওয়াল ব্যুরো: আজ শনিবার থেকে নয়াদিল্লিতে বসে চলেছে জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit 2023) আসর। ইতিমধ্যেই মার্কিন প্রধানমন্ত্রী জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঋষি সুনক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসে পৌঁছেছেন ভারতে। সূত্রের খবর, এই বৈঠকেই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বন্দর এবং রেল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে (India US Saudi To Sign Deal)। এর চুক্তির মাধ্যমেই ইউরোপ এবং ভারতের সঙ্গে সংযুক্ত হবে মধ্যপ্রাচ্য (connect the Middle East with India and Europe)।

মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার জানিয়েছেন, শিপিং এবং রেল পরিবহন বিষয়ক এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলে এখন থেকে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভারত থেকে ইউরোপে তথ্য, শক্তি এবং বাণিজ্যের প্রবাহের পথ আরও সুগম হবে। তিনি আরও জানিয়েছেন, সৌদি আরব এবং ভারতের পাশাপাশি এই প্রকল্পের মূল অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং ইউরোপীয় ইউনিয়ন।

ফিনার জানিয়েছেন, গত কয়েক মাসের সতর্ক কূটনীতিক, শান্ত দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যোগাযোগের ফল হতে চলেছে এই চুক্তি। এই প্রকল্পটি অসম্ভব সম্ভাবনাময় বলে দাবি করেছেন ফিনার। যদিও এটি সম্পূর্ণ হতে সঠিকভাবে কতদিন সময় লাগবে তা তিনি বলতে পারেননি।

এবারের জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতারা অনেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে দ্বিধাবিভক্ত (G20 summit 2023)।

এছাড়া পৃথিবীতে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে উপায় খুঁজে বের করার ক্ষেত্রেও ভিন্নমত তাঁদের অনেকেই। সেই পরিস্থিতিতে সৌদি, আমেরিকা ভারতের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা এবারের বৈঠকের অন্যতম বাস্তব এবং কার্যকর ফলাফলগুলির মধ্যে অন্যতম হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটেনে খলিস্তানি আক্রমণ কিছুতেই সহ্য করব না! ভারতে পা দিয়েই ঝাঁঝালো বার্তা সুনকের


```