Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আরজি করের ঘটনার প্রতিবাদে ১২ দিন পর পথে ফুরফুরা, উঠল আনিস খানের খুনিদের বিচারের দাবিও

ঘটনার ১২ দিন পর আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে পথে নামল ফুরফুরা শরীফ।

আরজি করের ঘটনার প্রতিবাদে ১২ দিন পর পথে ফুরফুরা, উঠল আনিস খানের খুনিদের বিচারের দাবিও

আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে পথে নামল ফুরফুরা শরীফ

শেষ আপডেট: 21 August 2024 19:45

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ঘটনার ১২ দিন পর আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে পথে নামল ফুরফুরা শরীফ। একইসঙ্গে দাবি উঠল আনিস খানের খুনিদেরও বিচার চাই।

বুধবার ফুরফুরা সরিফের উজলপুকুরের ধার থেকে হাতে প্ল্যাকার্ড আর মোমবাতি নিয়ে মিছিলে পা মেলালেন এলাকার বাসিন্দারা। ফুরফুরার পীরজাদা নওশাদ সিদ্দিকি,মেহরাব সিদ্দিকি,সাফেরি সিদ্দিকিরা ছিলেন মিছিলে। আওয়াজ ওঠে আরজি করের বিচার চাই,আনিস খান হত্যার বিচার চাই।

৯ অগস্ট শুক্রবার সকালে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দিনভর তদন্তের পর রাতে এই ঘটনায় সঞ্জয় রায় নামে অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার পর থেকেই প্রতিবাদ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য়। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা দেশেও। দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হন ডাক্তাররা। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে সরব হন সর্বস্তরের মানুষ। তবে এতদিন এই আন্দোলনে সামিল হতে দেখা যায়নি ফুরফুরা শরীফকে। ঘটনার ১২ দিন পর আজ বুধবার প্রতিবাদে সামিল হতে দেখা গেল তাঁদেরও।


```