
শেষ আপডেট: 30 March 2022 10:25
দ্য ওয়াল ব্যুরো: নিয়ম ভেঙে তিন জনে মিলে মোটরবাইক চড়ার ঘটনা প্রায় রোজই ঘটে অসংখ্য। কেউ কেউ আবার ছোট বাচ্চাকে বসিয়ে নেন মোটরবাইকের দুই সওয়ারির মাঝে। এমনকি দুই বাচ্চাকে নিয়ে দম্পতির মোটরবাইক চড়ার দৃশ্যও বেশ পরিচিত। তাই বলে একটি মোটরবাইকে বাচ্চা-বড় মিলিয়ে সাত জন!
এমনই দৃশ্য দেখা গেল বিহারের শিবহর জেলায় (Funny Video)। এমনটা দেখে পথ আটকান এক পুলিশকর্মী। কিন্তু তিনিও যেন হতভম্ব হয়ে ভেবে পাচ্ছেন না, কী বলবেন আর কী বলবেন না। দেখা গেছে, দুই মহিলাকে নিয়ে মোটরবাইক চালাচ্ছেন এক যুবক। যুবকের সামনে বসানো আছে দুটি ছোট বাচ্চাকে। আবার পিছনে বসা দুই মহিলার কোলেও একটি-একটি দু'টি বাচ্চা রয়েছে। ফলে মোট সাত জন মিলে বাইকে চলেছেন তারা!
বৃদ্ধ দম্পতির তিন কোটি টাকা হাতাল 'ঘরের ছেলে' হয়ে ওঠা প্রতিবেশী