Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অদক্ষ পরিচালনা না তহবিল তছরুপ? আতস কাঁচের নীচে জেট

দ্য ওয়াল ব্যুরো: দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থার এই বিপুল ভরাডুবির পিছনে সম্ভাব্য কারণ কী কী থাকতে পারে সেই নিয়ে ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, নিয়মিবিধি ভাঙা, অদক্ষ পরিচালনা এবং তহবিল তছরুপ— জেটের মুখ থুবড়ে পড়

অদক্ষ পরিচালনা না তহবিল তছরুপ? আতস কাঁচের নীচে জেট

শেষ আপডেট: 26 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থার এই বিপুল ভরাডুবির পিছনে সম্ভাব্য কারণ কী কী থাকতে পারে সেই নিয়ে ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, নিয়মিবিধি ভাঙা, অদক্ষ পরিচালনা এবং তহবিল তছরুপ— জেটের মুখ থুবড়ে পড়ার পিছনে অনেক কারণই থাকতে পারে। আতসকাঁচের নীচে সংস্থার ত্রুটি-বিচ্যুতি খুঁটিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের (এসএফআইও) এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তদন্ত চলছে দু’টি পর্যায়ে। এসএফআইও-র আধিকারিকরা খতিয়ে দেখছেন জেটের তহবিল তছরুপ হয়েছে কি না, বা হলেও কতটা মাত্রায় হয়েছে। অন্যদিকে, ইডি তদন্ত করে দেখছে বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ কী মাত্রায় নয়ছয় করা হয়েছে। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই জেটের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান নরেশ গয়াল ও তাঁর স্ত্রীর অনিতার দুবাই যাওয়া আটেকেছেন ইডি ও অভিবাসন দফতরের কর্তারা। যতদিন না পর্যন্ত জেটের ভরাডুবির মূল কারণ সামনে না আসে, ততদিন বিদেশ সফরে যেতে পারবেন না নরেশ গয়াল। জেটের কাঁধে এই মুহূর্তে ৮,৫০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণের বোঝা। সেই সঙ্গে কর্মীদের বকেয়া বেতন। ফেরত দিতে হবে বাতিল যাওয়া উড়ানগুলির টিকিটের দামও। গোদের উপর বিষফোঁড়ার মতো রয়েছে জ্বালানি সংকট। ফলে অনেকে মনে করছেন, নতুন করে লগ্নিকারীরা পুঁজি না ঢাললে এর পরে জেটের চাকা ফের গড়াবে কি না তা বলা বেশ কঠিন। তবে লগ্নিকারীদের অনেকেই হাত তুলে নেওয়ায় নতুন পুঁজি নিয়েও সংশয় রয়েছে। জেটের অন্যতম অংশীদার এতিহাদ যতটা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করবে বলে ভাবা হয়েছিল, ততটা সাড়া তাদের দিক থেকে পাওয়া যায়নি। অন্যদিকে, ডারউইন, আদিগ্রো, হিন্দুজাদের সঙ্গে কথা শুরু হয়েছে। মনে করা হচ্ছে ১২,০০০-১৪,০০০ কোটি টাকার পুঁজি পেলে দেনা মিটিয়ে নতুন করে শুরু করা যাবে। লগ্নিকারীরা দলগত ভাবে এগোলে এই টাকা সহজেই বিনিয়োগ করা যাবে বলে মনে করছেন জেট কর্তৃপক্ষ। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-korean-air-will-hold-a-two-day-road-show-in-delhi-o-hire-pilots-from-the-grounded-jet-airways/

```