Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুলের পরিবার তো দুর্নীতিতে ডুবে আছে, বলল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস কর্মীদের কাছে সোমবার দলের সভাপতি রাহুল  গান্ধী বলেন, যে ব্যক্তি দুর্নীতি দূর করবেন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তিনি অনিল আম্বানিকে দিয়েছেন ৩০ হাজার কোটি টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ তার জব

রাহুলের পরিবার তো দুর্নীতিতে ডুবে আছে, বলল বিজেপি

শেষ আপডেট: 25 September 2018 09:48

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস কর্মীদের কাছে সোমবার দলের সভাপতি রাহুল  গান্ধী বলেন, যে ব্যক্তি দুর্নীতি দূর করবেন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তিনি অনিল আম্বানিকে দিয়েছেন ৩০ হাজার কোটি টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ তার জবাবে বললেন, যে পরিবার দুর্নীতিতে ডুবে আছে, সেই পরিবারের ছেলে হয়ে রাহুলের এমন কথা বলা শোভা পায় না। আমেথিতে নিজের নির্বাচনী ক্ষেত্রে যে কংগ্রেস কর্মীরা দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন, তাঁদের সামনে রাহুল বলেন, মজা সবে শুরু হয়েছে। আর দু-তিন মাসের মধ্যে আরও বেশি মজা হবে।  আমরা দেখাব, রাফায়েল, বিজয় মালিয়া, ললিত মোদী, নোটবন্দি, গব্বর সিং ট্যাক্স, সব কিছুরই উদ্দেশ্য ছিল চুরি।  নরেন্দ্র মোদী চৌকিদার নন। তিনি চোর। রবিশংকর প্রসাদ বলেন, রাহুল গান্ধী দায়িত্বজ্ঞানহীন ও মিথ্যাবাদী।  তাঁর পরিবার বফর্স থেকে ন্যাশনাল হেরাল্ড, বহু দুর্নীতিতে যুক্ত।  দেশের ইতিহাসে কোনও জাতীয় দলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ তোলেননি।

```