Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমৃতপাল গ্রেফতার! একমাস পলাতক থাকার পর মোগা পুলিশের জালে খলিস্তানপন্থী নেতা

দ্য ওয়াল ব্যুরো: একমাসেরও বেশি সময় ধরে পালিয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের জালে খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। জানা গিয়েছে, পাঞ্জাবের (Punjab) মোগা পুলিশের (police) হাতে গ্রেফতার হয়েছেন 'ওয়ারিস পাঞ্জাব দে'র প্রধান।

অমৃতপাল গ্রেফতার! একমাস পলাতক থাকার পর মোগা পুলিশের জালে খলিস্তানপন্থী নেতা

শেষ আপডেট: 23 April 2023 02:19

দ্য ওয়াল ব্যুরো: একমাসেরও বেশি সময় ধরে পালিয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের জালে খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। জানা গিয়েছে, পাঞ্জাবের (Punjab) মোগা পুলিশের (police) হাতে গ্রেফতার হয়েছেন 'ওয়ারিস পাঞ্জাব দে'র প্রধান। যদিও এ বিষয়ে এখনও মোগা পুলিশ বিস্তারিত কিছুই জানায়নি, তবে বিভিন্ন সূত্র মারফত একথা প্রকাশ্যে এসেছে যে, অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে অমৃতপাল সিংকে। পাঞ্জাব পুলিশ এবং জাতীয় গোয়েন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় ধরা পড়েন তিনি। আবার কারও মতে, অমৃতপাল নিজেই এসে ধরা দিয়েছেন পুলিশের হাতে। গত বৃহস্পতিবারই লন্ডন পালানোর আগে অমৃতপালের স্ত্রী'কে ধরেছিল পুলিশ। মনে করা হচ্ছে, এরপরই বাধ্য হয়ে আত্মসমর্পণ করেন এই খলিস্তানপন্থী নেতা।

‘ওয়ারিশ পাঞ্জাব দে’ সংগঠনের নেতা অমৃতপালের খোঁজে সে রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। শুধুই পাঞ্জাব নয়, পড়শি রাজ্য হরিয়ানাতেও পুলিশি অভিযান জারি ছিল। দীর্ঘ ৩৬ দিন ধরে ফেরার ছিলেন তিনি। তাঁকে তন্ন তন্ন করে খুঁজছিল পুলিশ। এই গত একমাসে অমৃতপালের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়েছেন। বাকি ছিলেন শুধুই তিনি।

অভিযোগ, গত ১৮ মার্চ অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য নিজের সংগঠনের কয়েকশ ব্যক্তিকে নিয়ে এসে হামলা চালান অমৃতপাল এবং তাঁর ঘনিষ্ঠ সঙ্গী পাপলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন দু’জন। গত ১০ এপ্রিল পাপলপ্রীতকেও গ্রেফতার করে পুলিশ। তবে তারপরেও অধরাই ছিলেন অমৃতপাল। এ বার পুলিশের জালে ধরা পড়লেন তিনিও।

অমৃতপালের স্ত্রী বিমানবন্দরে আটক, লন্ডন পালানোর আগেই ধরল পুলিশ


```