Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ফের ঊর্ধ্বমুখী পেট্রলের দাম, কলকাতায় সেঞ্চুরি থেকে তিন পা দূরে, মোদীকে খোঁচা রাহুলের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কোনও অদলবদল হয়নি। কিন্তু ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতে ফের ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। শুক্রবার বেঙ্গালুরুতে পেট্রলের মূল্য লিটারপিছু ১০০ টাকা পেরিয়েছে। সমান তালে এগোচ্ছে কলকাতাও। সেখানে সেঞ্চুরি থেকে মোটে ৩ কদম দূরে

ফের ঊর্ধ্বমুখী পেট্রলের দাম, কলকাতায় সেঞ্চুরি থেকে তিন পা দূরে, মোদীকে খোঁচা রাহুলের

শেষ আপডেট: 18 June 2021 06:30

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কোনও অদলবদল হয়নি। কিন্তু ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতে ফের ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। শুক্রবার বেঙ্গালুরুতে পেট্রলের মূল্য লিটারপিছু ১০০ টাকা পেরিয়েছে। সমান তালে এগোচ্ছে কলকাতাও। সেখানে সেঞ্চুরি থেকে মোটে ৩ কদম দূরে পেট্রলের দাম। আপাতত প্রতি লিটারে এর দাম দাঁড়িয়েছে ৯৬.৮৪ টাকা। ডিজেল লিটারপিছু ৯০.৫৪ টাকা। রাজধানী দিল্লির ছবিটাও একই রকম। সেখানে প্রতি লিটার পেট্রলের মূল্য ২৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯৩ টাকা। ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে আপাতত ৮৭.৬৯ টাকা প্রতি লিটার। বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রলের দাম লিটার পিছু ১০৩ টাকা ৮ পয়সা। অন্যদিকে ডিজেল প্রতি লিটারে ৯৫.১৪ টাকা। পাশাপাশি চেন্নাইয়ে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৯৮.১৪ এবং ৯২.৩১ টাকা প্রতি লিটার রাঁচিতে লিটারপিছু পেট্রলের দাম পৌঁছেছে ৯২.৯১ টাকা এবং ভোপালে ১০৫ টাকা ১৩ পয়সা। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ৪ মে থেকে জ্বালানির দাম দাঁড়িয়ে নেই। ক্রমশ বেড়েই চলেছে। এই সময় থেকে পেট্রলের দাম প্রতি লিটারে ৬.৬১ টাকা এবং ডিজেলের মূল্য লিটারপিছু ৬ টাকা ৯১ পয়সা বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, গত মাসেও সারা দেশে একই পরিস্থিতি দেখা গেছিল। মে মাসে মোট ১৬ বার জ্বালানির মূল্যবৃদ্ধির খবর আসে। চলতি জুন মাসে এখনও পর্যন্ত যা ১০ বার বেড়েছে। এদিকে এভাবে জ্বালানির দাম বাড়াকে কেন্দ্র করে মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। আজ টুইটারে রাহুল লেখেন, 'সরকারের উন্নয়নের এমনই অবস্থা যে, একদিন পেট্রল-ডিজেলের দাম না বাড়লেই সেটা বিরাট খবর হয়ে যায়।' পাশাপাশি একই ইস্যুকে ঘিরে ভাড়াবৃদ্ধির দাবিতে সরব হয়েছে বিভিন্ন বাস ও ট্যাক্সিমালিকদের সংগঠন। একেই লকডাউনের ধাক্কা। তাতে ব্যাবসা চূড়ান্ত মার খেয়েছে। তার ওপর নিয়ম করে জ্বালানির দাম বাড়ায় কেন্দ্র-রাজ্য উভয়পক্ষকেই ভাড়া বাড়ানোর আর্জি জানিয়েছে তারা। এর অন্যথা হলে পরিষেবা দেওয়া সম্ভব নয় বলেও সংগঠনগুলি হুঁশিয়ারি সংগঠনগুলির।

```